HomeBig newsবিজেপি বাংলাকে বধ করতে চায়, চন্দ্রকোনা থেকে হুঙ্কার মমতার
Mamata Banerjee

বিজেপি বাংলাকে বধ করতে চায়, চন্দ্রকোনা থেকে হুঙ্কার মমতার

অন্য রাজ্যের লোককে ভোটার করতে ৩০ হাজার নাম জমা দিয়েছে বিজেপি

ওয়েবডেস্ক-  বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026)  আগে জোরকদমে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । উত্তরবঙ্গ থেকে ভোটের প্রচার শুরু করে এবার দক্ষিণবঙ্গের প্রচার করে চলেছেন তৃণমূল সুপ্রিমো। পশ্চিম মেদিনীপুর (West Midnapore) থেকে চন্দ্রকোনায় (Chandrakona) দলীয় প্রার্থীর সমর্থনে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপির তীব্র সমালোচনা করে মমতার হুঙ্কার, অন্য রাজ্যের লোককে ভোটার করতে ৩০ হাজার নাম জমা দিয়েছে বিজেপি। ওরা বাংলাকে বধ করতে চায়। অন্য রাজ্যের ভোটারদের নামে রাজ্যের ভোটার তালিকায় ঢোকাচ্ছে।

মমতা বলেন, তাই দলের সর্বস্তরের পদাধিকারীদের তো বটেই সকলকেই এই বিষয়ে নজর রাখতে বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশন বলেন, এত লোকের নাম লোকের নাম বাদ গিয়েছে। সেই নামগুলো এখনও তোলা হল না। আর নতুন করে বিহার, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বাংলাকেও ট্রেনের করে নিয়ে এসে ভোট দেওয়ার চেষ্টা করছে। সেইসঙ্গে তিনি বলেন, আপনারা লক্ষ্য রাখুন কী হচ্ছে। আমরা প্রমাণ করে দিয়েছি বস্তা বস্তা কাগজ জমা পড়েছে। কালকেও নির্বাচন কমিশনে ৩০ হাজার নাম জমা দিয়েছে। তারা বাংলার কেউ নয়। কেন দিয়েছে? কারণ বাংলা বধ করতে চায়।

আরও পড়ুন-  টিকিট না পেলে বিরোধিতা কেন? বেলদা থেকে দলের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার

মঙ্গলবার চন্দ্রকোনায় দুর্যোগের সময়ের আগেই জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী। সভামঞ্চ থেকে বিজেপিকে লাগাতার নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। ফের এদিন মমতা বলেন, কে প্রার্থী ভুলে যান। ২৯৪ আসনে আমিই প্রার্থী। বিজেপি ও কমিশনকে তোপ দেগে তৃণমূল নেত্রী বলেন, ২৯৪ আসনে আমিই প্রার্থী। ওরা বাংলাকে সহ্য করতে পারে না। বাংলার উপর এত রাগ কিসের। মহিলা ও কৃষক বিরোধি বিজেপি। এসআইআর মানেই সর্বনাশ।

কমিশনকে তোপ দেগে বলেন, রাজবংশীদের নাম বাদ দেওয়া হয়েছে। বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে। যাদের নাম গিয়েছে, তাদের নাম তোলার ব্যবস্থা করতে হবে। আমি বিনা পয়সার আইনজীবীর ব্যবস্থা করে দেব। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওরা বাংলাকে টার্গেট করেছে কারণ বাংলার মানুষ মাথা সোজা রাখে। ওরা বাংলা বললেই মারছে। এই ভোট রক্ষা করতে হবে আপনাদের। আর কত লাইন দেবেন। এবার আপনাদের প্রতিবাদ করতে হবে। এর পরে এনআরসি হবে। এখনও নাম বাদ দেওয়া হচ্ছে। লিস্টে নাম থাকলেও আপনি জানেন না ভোট দিতে পারবেন কিনা।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News