ওয়েবডেস্ক- মোথাবাড়ির (Mothabari Inicident) অশান্তির ঘটনা কি পরিকল্পিত? গতকাল মধ্যরাত পর্যন্ত NIA এর তল্লাশি এলাকায়। মোথাবাড়ি থানায় রাত পর্যন্ত NIA আধিকারিকরা। বাজেয়াপ্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন NIA তদন্তকারী আধিকারিকেরা। বেশ কিছু প্রত্যক্ষদর্শীদের সাথেও কথা জাতীয় তদন্তকারী সংস্থার। ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট তৈরির কাজ শুরু NIA এর সোমবারই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়ার কথা, তার আগে NIA DG এর কাছে যাবে সেই রিপোর্ট।
নির্বাচনী আবহের এসআইআর প্রক্রিয়ায় তোলপাড় রাজ্যরাজনীতি। কমিশনের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভ। ২০০২ এ নাম থাকার সত্ত্বেও ভোটার তালিকায় নাম নেই, এই নিয়ে উত্তপ্ত হয় মালদার মোথাবাড়ি। রাস্তায় রাস্তায় বিক্ষোভ, অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। এই অবস্থার প্রভাব পড়ে সড়ক ও রেল পরিবহণে। বিক্ষোভকারীরা জুডিশিয়াল অফিসারদের আটকে রাখেন, পরে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় তারা উদ্ধার হন। এদিকে উদ্ধারের সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীর অল্প বিস্তর চোট পান বলে খবর। এর পরেই মোথাবাড়ি কাণ্ডে হাতে নেয় এনআইএ।
আরও পড়ুন- মোথাবাড়ি কাণ্ডের পর হাইকোর্টে জরুরি বৈঠক, কী কী সিদ্ধান্ত
আগামী ৬ এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে মোথাবাড়ি কাণ্ডের রিপোর্ট জমা দেবে এনআইএ। প্রথমে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, মোথাবাড়ি ঘটনায় সিবিআইকে তদন্তভার দেওয়া হচ্ছে। কিন্তু পরে নির্বাচন কমিশনের তরফে চিঠি প্রকাশ করা হয়, সেখানে দেখা যায় এনআইএ-কে তদন্তভার দেওয়া হয়েছে।
সাতজন জুডিশিয়াল অফিসারকের বের করে নিয়ে আসার সময় তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বৃহস্পতিবার সকালের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়ে দেয় এই ঘটনার তদন্ত সিবিআই- এনআইএ দিয়ে করাতে হবে। কোনও কেন্দ্রীয় সংস্থা তদন্ত করবে সেই সিদ্ধান্ত নেবে কমিশন। আদালতে নির্দেশের ভিত্তিতেই এনআইএ-কে তদন্ত ভার দেয় কমিশন।







