ওয়েবডেস্ক- কুয়াশার (Fog) কারণে তাহেরপুরে নামেনি মোদির (Narendra Modi) কপ্টার (Copter)। প্রধানমন্ত্রীর সফরে ‘প্ল্যান ব’ (Plan B) থাকার কথা! সেই পরিকল্পনা খতিয়ে দেখছে এসপিজি (SPG)। ২০২৬ সালের বিধানভা নির্বাচনের (2026 Assemble Election) আগেই রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুর শনিবার প্রশাসনিক কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। সেই সভা ঘিরে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক চাপানউতোর বাড়ছিল। উন্মাদনা তুঙ্গে ছিল গেরুয়া শিবির।
কিন্তু সব ব্যর্থ করে দিল কুয়াশা। আকাশের খারাপ অবস্থায় নদিয়ার তাহেরপুরের উদ্দেশে রওনা দিয়েও কলকাতায় চলে ফেরত আসতে বাধ্য হয় মোদির কপ্টার। এক সময় ঠিক হয়েছিল সড়কপথে রওনা দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। পরেই সিদ্ধান্তও বাতিল হয়, কারণ গেরুয়া শিবির সূত্রে খবর, অসমে সভা আছেন প্রধানমন্ত্রীর। সেই কারণে ভার্চুয়ালি সভা করেন প্রধানমন্ত্রী।
তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানে আয়োজন করা হয়েছিল প্রধানমন্ত্রীর সভাস্থল। কড়া নিরাপতায় মুড়ে রাখা হয়েছিল গোটা চত্বর। সভাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে তৈরি করা হয় হেলিপ্যাড। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতায় নামবে প্রধানমন্ত্রীর বিমান। তার পরেই হেলিকপ্টারে তাহেরপুরের রওনা দেন তিনি। সকাল ১১টা ৫ মিনিটে তাহেরপুর থানার কাছে শ্মশান মাঠের হেলিপ্যাডে নামার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে সমস্ত পরিকল্পনা বাতিল হল।
আরও পড়ুন- আবহাওয়া খারাপ, রানাঘাটে নামতে পারল না মোদির কপ্টার
মতুয়াগড়ে প্রধানমন্ত্রীর কী বক্তব্য দেবেন, সেই আশা নিয়েই তাঁর দিকে তাকিয়ে ছিলেন সকলে। কিন্তু ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে কোনও বক্তব্যই দিলেন প্রধানমন্ত্রী। ফলে নিরাশ মতুয়ারা।
দেখুন ভিডিও-
–






