Tuesday, June 30, 2026
HomeScrollমতুয়াদের মন ছুঁতে ফোনে কী বললেন মোদি?
Narendra Modi

মতুয়াদের মন ছুঁতে ফোনে কী বললেন মোদি?

মতুয়াদের উদ্দেশে কী বললেন প্রধানমন্ত্রী?

কলকাতা: খারাপ আবহাওয়ার জেরে রানাঘাটে (Ranaghat) নামতে পারেনি নরেন্দ্র মোদির (Narendra Modi) কপ্টার (Copter) । খারাপ আবহাওয়া, ঘন কুয়াশার দাপটে কলকাতায় (Kolkata) ফিরে আসল প্রধানমন্ত্রীর কপ্টার। আজ তাহেরপুরে সভা করার কথা ছিল তাঁর। SIR আবহে স্থানীয় মতুয়ারা চেয়ে ছিল প্রধানমন্ত্রীর ভাষণের দিকে। তাদের উদ্দেশে কী বললেন প্রধানমন্ত্রী?

খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে হাজার হাজার মানুষের নাম বাদ পড়ায় তীব্র উদ্বেগ ছড়িয়েছে। নাগরিকত্ব হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন বহু মতুয়া পরিবার। এই আবহেই শনিবার মতুয়াগড় তাহেরপুরে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রত্যাশা থাকলেও নাগরিকত্ব বা নাম বাদ যাওয়ার প্রশ্নে সরাসরি কোনও বার্তা দিলেন না তিনি।

বরং মতুয়াদের মন জোগাতে প্রধানমন্ত্রীর ভাষণে বারবার উঠে এল ‘জয় নিতাই’ স্লোগান। এই বিষয়টি নিয়েই কটাক্ষ ছুড়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, “হঠকারী কমিশনের জন্য SIR প্রক্রিয়ায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার কোনও সুরাহা দিতে পারলেন না প্রধানমন্ত্রী। মূল সমস্যা এড়িয়ে গিয়েছেন তিনি।”

আরও পড়ুন: আবহাওয়া খারাপ, রানাঘাটে নামতে পারল না মোদির কপ্টার

SIR প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, সবথেকে বেশি নাম বাদ পড়েছে মতুয়া প্রভাবিত বিধানসভা কেন্দ্রগুলিতে। শুধুমাত্র রানাঘাট উত্তর-পূর্ব এবং রানাঘাট দক্ষিণ—এই দুই কেন্দ্রে প্রায় ৪২ হাজার মতুয়ার নাম বাদ পড়েছে বলে অভিযোগ। ফলে ফের উদ্বাস্তু হয়ে পড়ার আশঙ্কা ঘিরে ধরেছে বহু মানুষকে। এই পরিস্থিতিতে মতুয়া ভোটব্যাঙ্ক নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বঙ্গ বিজেপির অন্দরে।

এই আবহেই তাহেরপুরে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ ঘিরে বাড়ছিল প্রত্যাশার পারদ। হাজার হাজার মতুয়া আশা করেছিলেন, নাগরিকত্ব ইস্যুতে কোনও বড় ঘোষণা করবেন মোদি। কিন্তু বাস্তবে সেই পথে হাঁটেননি প্রধানমন্ত্রী। উল্টে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সুর চড়িয়ে SIR প্রক্রিয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “তৃণমূলের SIR বিরোধিতা আসলে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা।”

প্রধানমন্ত্রীর এই বক্তব্যে হতাশ সভায় উপস্থিত মতুয়াদের একাংশ। তাঁদের বক্তব্য—উদ্বেগ কাটল না, অনিশ্চয়তা থেকেই গেল। এই পরিস্থিতিতে ফের তোপ দাগেন কুণাল ঘোষ। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ভাষণ দিশাহীন এবং দায়িত্বজ্ঞানহীন। SIR নামক বিজেপি-প্রভাবিত নির্বাচন কমিশনের হঠকারিতায় যাঁরা অনিশ্চয়তার মুখে পড়েছেন, তাঁদের জন্য কোনও স্পষ্ট বার্তা দিলেন না।”

যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, “প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সবার সঙ্গে আছেন। কারও নাগরিকত্ব যাবে না।” উল্লেখ্য, এর আগেও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর সহ বিভিন্ন বিজেপি নেতা মতুয়াদের নাগরিকত্ব রক্ষার আশ্বাস দিয়েছিলেন। তবু তাহেরপুরের সভায় প্রধানমন্ত্রীর স্পষ্ট বক্তব্যের অভাব বঙ্গ বিজেপির উপর বাড়তি চাপ তৈরি করল কি না, তা নিয়ে উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO