Tuesday, June 30, 2026
HomeScrollটি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন শুভমন গিল!
Shubman Gill

টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন শুভমন গিল!

শুভমনকে বাদ দেওয়া হয়েছে কম্বিনেশনের কারণে, বললেন আগারকর

ওয়েব ডেস্ক : শনিবার ঘোষণা হল টি২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য ভারতের দল (Indias Squad)। কিন্তু সেই দল থেকে বাদ গেলেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। এ নিয়ে সাংবাদিক সম্মেলনে নির্বাচক অজিত আগারকর বলেছেন, “শুভমনকে বাদ দেওয়া হয়েছে কম্বিনেশনের কারণে। দলে ১৫ জনকে জায়গা দিতে হলে, কাউকে না কাউকে বাদ দিতেই হয়। দুর্ভাগ্যবশত এবার সেটা হলেন গিল”।

প্রসঙ্গত, বেশ কিছু সময় ধরে ফর্মে নেই গিল। এই ফর্ম্যাটে রান স্কোরের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন ভারত অধিনায়ক। শেষ পাঁচ ম্যাচ তাঁর স্কোর যথাক্রমে ২৯, ৪, ৪, ০ ও ২৮। ফলে তাঁকে এই ফর্ম্যাটে খেলানো নিয়েও প্রশ্ন উঠছিল। তবে তাঁকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হবে তা কেউ ভাবতে পারেননি। কম্বিনেশনের কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আগারকর। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফরম্যাটে গিলের ফর্মের কারণেই তাঁকে বাদ পড়তে হল।

আরও খবর : পাকিস্তানকে হারাতে মরিয়া বৈভব! কবে এশিয়া কাপের মেগা ফাইনাল?

অন্যদিকে, দলে সুযোগ পাননি ঋষভ পন্থও। বাদ পড়েছেন উইকেট কিপার জিতেশ শর্মাও। তাঁর জায়গায় উইকেট কিপার হিসেবে দলে রয়েছেন সঞ্জু স্যামসন। এদিকে দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। ক্রিকেট বিশেষজ্ঞরা এক সময় মনে করিলেন, দলে জায়গা পাবেন না তিনি। কিন্তু অবশেষে রিঙ্কুর উপরে ভরসা দেখালেন নির্বাচকরা। এছাড়া দলে জায়গা করে নিয়েছেন ইশান কিশানও (Ishan Kishan)। সম্প্রতি হয়ে যাওয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দারুন ছন্দে ছিলেন তিনি। হরিয়ানার বিরুদ্ধে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই ভালো ছন্দে থাকার কারণে ভাগ্য খুলল তাঁর। ভারতের ১৫ জনের দলে জায়গা করে নিলেন তিনি।

দেখে নেওয়া যাক ভারতীয় দলে কারা জায়গা করে নিলেন…

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), ঈশান কিষান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর

প্রসঙ্গত, ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি২০ বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত হবে এই টুর্নামেন্ট। ফাইনাল ৮ মার্চ। ভারতের প্রথম ম্যাচ রয়েছে আমেরিকার বিরুদ্ধে। তা হবে ৭ ফেব্রুয়ারি। ভারত-পাক মহারণ হবে ১৫ ফেব্রুয়ারি। এই টুর্নামেন্টে ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়া আছে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO