Saturday, June 27, 2026
HomeBig newsমেয়াদ শেষের পরে রাজ্যের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল
Assembly Dissolved Governor

মেয়াদ শেষের পরে রাজ্যের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

আর মুখ্যমন্ত্রী রইলেন না মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: মেয়াদ শেষের পরে রাজ্যের বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর এন রবি (Governor R. N. Ravi )। মেয়াদ শেষ হওয়ায় ভেঙে দেওয়া হয়েছে ক্যাবিনেটও। রাজ্যপাল আইনসভা ভেঙে দেওয়া মানে রাজ্য সরকারের বৃক্ষকে তিনি শিকড় থেকে কেটে দিলেন। রাজ্যপালের নোটিশে উল্লেখ আছে আইনসভাকে তিনি ডিসল্ভ করলেন।নোটিসে ক্যাবিনেট শব্দটা কোথাও নেই আইনসভা ডিসল্ভ মানেই অটোমেটিক কেবিনেট ডিসল্ভ হবে।বৃহস্পতিবার বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।’

পরাজয়ের পরও ইস্তফা দিতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমি হারিনি, কেন পদত্যাগ করব?’ অর্থাৎ তিনি পদত্যাগ করবেন না তা স্পষ্ট করে দিয়েছেন। এই আবহে বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিলেন আরএন রবি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যের মুখ্যমন্ত্রী নন। তাহলে কী হবে? নানা জল্পনা কল্পনা চলছিল। এবার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ভেঙে দিলেন রাজ্যপাল আরএন রবি। ৭ মে পর্যন্ত ছিল তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ। হিসেবমতো তা শেষের পর বিধানসভার আর কোনও কার্যকারিতা থাকে না। নতুন সরকার গঠনের পর ফের কাজ শুরু হয়। সেই নিয়ম মেনেই বিধানসভা ভঙ্গের নির্দেশ দিলেন রাজ্যপাল।

আরও পড়ুন: সুব্রত গুপ্ত এবং এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন

রাজ্যের আইনসভা যখন রাজ্যপাল ভেঙে দিলেন তখন আর রাজ্যে কোন বিধায়ক রইল না। বিধায়ক যদি না থাকে তাহলে মন্ত্রীদের কোন প্রশ্নই উঠল না। ক্যাবিনেট তৈরির সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সুপারিশেই ক্যাবিনেট মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল।আইনসভা মানে বিধানসভা বা লোকসভা। সেটাই যদি না থাকে, তাহলে ক্যাবিনেট থাকবে কীভাবে। মূল ভিত্তি-টাই বাতিল করা হল বিধানসভা ভেঙে দিয়ে। এখানে আলাদা করে ক্যাবিনেট ডিসল্ভ (Dissolve) করা হয়নি। রাজ্যপালের নির্দেশের পর আনুষ্ঠানিকভাবে পদ না ছাড়লেও আর মুখ্যমন্ত্রী রইলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত বাংলা রাষ্ট্রপতি শাসনের আওতায়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO