HomeScrollপুজোর আগে বৃষ্টির ভ্রুকুটি, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
Weather Update

পুজোর আগে বৃষ্টির ভ্রুকুটি, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

বর্ষার বিদায় পর্ব শুরু হলেও এখনই কাটছে না অস্বস্তিকর গরম, বুধবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর আগে কেনাকাটির প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনেকেই। কিন্তু সপ্তাহান্তে বৃষ্টির (Rain) পূর্বাভাস থাকায় সেই পরিকল্পনায় কিছুটা বাধা তৈরি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টির মধ্যেও অস্বস্তিকর গরম বজায় থাকবে।

আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও বইতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের পরিবর্তন হতে পারে।

আরও খবর : নন্দীগ্রাম উপনির্বাচনে লড়াই থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

কলকাতায় শনিবার দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টি (Rain) হতে পারে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। উত্তরবঙ্গেও সপ্তাহান্তে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে বর্ষার বিদায় পর্বও শুরু হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে পশ্চিম রাজস্থান থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হতে পারে। অন্যদিকে, উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News