ওয়েব ডেস্ক : বাংলায় বেজে গিয়েছে ভোটের দামামা (West Bengal Assembly Election 2026)। আর নির্বাচনের জন্য ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তার পরেই শুক্রবার ইস্তেহার প্রকাশ করলেন মমতা। সেই ইস্তেহারের নাম হল ‘প্রতিজ্ঞা’। এই ইস্তেহারে ১০টি প্রতিজ্ঞার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ইস্তেহারে কী কী রয়েছে রাজ্যের মানুষদের জন্য?
লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) সারাজীবন পাবেন বাংলার মহিলারা। এদিন ইস্তেহার (Manifesto) প্রকাশের পর এমনটা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছেন, “লক্ষ্মীর ভান্ডারের বৃদ্ধি আমরা করেছি। বলে দিয়েছি সারাজীবন লক্ষ্মীর ভান্ডার পাবে। যদি কেউ বলে, করব, তারা ভোটের সময় বলবে করব, তার পরে করব না। আমরা করে দিয়েছি। একমাস আগেই করে দিয়েছি”
এছাড়া এদিন ‘বাংলার যুব সাথী’ (Yuva Sathi) নিয়ে মমতা বলেছেন, প্রায় এক কোটি যুবক, যাঁদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে, তাঁদেরকে হাত খরচের জন্য আমরা এই টাকা দেব। যতদিন যুবকরা চাকরি না পাচ্ছেন। সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যের অন্য প্রকল্পের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তিনি বলেছেন, কেউ যদি অন্যান্য প্রকল্পের টাকা পেয়ে থাকেন, সেই যুবকরাও ‘বাংলার যুব সাথী’র টাকা পাবেন।
আরও খবর : ভোটমুখী বাংলায় কতগুলি জনসভা করবেন মোদি? কবে, কোথায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী?
এছাড়া কৃষক পরিবারগুলির সার্বিক কল্যাণ ও ভূমিহীন কৃষকদের কথা মাথায় রেখে ৩০,০০০ কোটি টাকার এক বিশেষ ‘কৃষি বাজেট’ কথাও বলেছেন মমতা (Mamata Banerjee)। যা রাজ্যের কৃষকদের সামগ্রিক উন্নয়নের জন্যই করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া বাংলার প্রতিটি পরিবারের মাথার ওপর পাকা ছাদ ও ঘরে ঘরে পরিস্রুত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এর পাশাপাশি ‘দুয়ারে সরকার’-এর আদলে ‘দুয়ারে’ চিকিৎসার শিবিরের কথা ইস্তেহারে বলেছেন মুখ্যমন্ত্রী। যেখানে থাকবে উন্নতমানের পরিষেবা। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে ‘বাংলার শিক্ষায়তন’ প্রকল্প চালু করার কথা বলেছেন মমতা। এর মাধ্যমে উন্নত হবে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের সামগ্রিক পরিকাঠামোগত।
ভারতের বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাকে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বলেও জানিয়েছেন মমতা (Mamata Banerjee)। পশ্চিমবঙ্গকে বিনিয়োগ ও ব্যবসার শ্রেষ্ঠ গন্তব্য করে তুলতে বিশ্বমানের লজিস্টিকস, বন্দর, বাণিজ্যিক পরিকাঠামো এবং একটি অত্যাধুনিক গ্লোবাল ট্রেড সেন্টার তৈরি কথা জানিয়েছেন তিনি। প্রবীণদের ভাতা চালু রাখার কথাও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মানুষের কাছে প্রশাসনকে আরও নিবিড়ভাবে পৌঁছে দিতে ৭টি নতুন জেলা তৈরি ও পৌরসভা বৃদ্ধির কথা জানিয়েছেন মমতা।
দেখুন অন্য খবর :







