Thursday, July 16, 2026
HomeScrollখাবারে বিষক্রিয়া! যোগীরাজ্যে বেঘোরে প্রাণ হারাল ৪ শিশু

খাবারে বিষক্রিয়া! যোগীরাজ্যে বেঘোরে প্রাণ হারাল ৪ শিশু

ওয়েব ডেস্ক: খাবারে বিষক্রিয়া (Food Poisoning), তার জেরে বেঘোরে প্রাণ হারাল চার শিশু। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ের ঘটনা। সেখানে একটি সরকারি পুনর্বাসন কেন্দ্রে (Government Rehabilitation Centre) সন্দেহজনক খাদ্য বিষক্রিয়ার কারণে চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে প্রত্যেকের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে এবং তাঁদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছিল বলে খবর। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) হাসপাতালে পৌঁছে ঘটনার খবরাখবর নিয়েছেন।

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় পুনর্বাসন কেন্দ্রের অনেক শিশু আচমকা অসুস্থ হয়ে পড়ে। তারপর মোট ২০ শিশুকে লখনউয়ের লোক বন্ধু হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চার শিশুর বেঘোরে মৃত্যু হয়েছে। যদিও চিকিৎসার পর বাকি ১৬ শিশুর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বদলির সুপারিশ! দিল্লির বিচারপতি আসছেন কলকাতা হাইকোর্টে

ঘটনার পর লখনউ জেলা প্রশাসক বিশাখ জি আইয়ার একটি তদন্ত কমিটি গঠন করেছেন। পুনর্বাসন কেন্দ্র থেকে সংগৃহীত খাদ্যের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জেলা প্রশাসক বলেন, “মোট চার শিশু মারা গেছে। তাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাদের ভিসেরা সংরক্ষণ করা হবে।”

এদিকে স্বাস্থ্য বিভাগ ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আক্রান্ত শিশুদের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি, পুনর্বাসন কেন্দ্রে গিয়েও তদন্ত চালানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

অন্যদিকে, উত্তরপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রী ব্রজেশ পাঠক বিষক্রিয়াকেই শিশুমৃত্যুর কারণ  বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। হাসপাতালে ভর্তি শিশুরা এখন স্থিতিশীল রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot