Wednesday, April 1, 2026
HomeIPL 2025CSK বা MI নয়, IPL-এর ‘চেজ মাস্টার’ KKR! রয়েছে এই বিরল রেকর্ডও

CSK বা MI নয়, IPL-এর ‘চেজ মাস্টার’ KKR! রয়েছে এই বিরল রেকর্ডও

ওয়েব ডেস্ক: আইপিএল ২০২৫-এ (IPL 2025) জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Night Riders)। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসকে আট উইকেটে হারিয়েছে নাইট ব্রিগেড। দ্বিতীয় ইনিংসে ১৫১ রান তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কেকেআর। কিন্তু জানেন কি, আইপিএল-এর (Indian Premier League) ইতিহাসে রান তাড়া করতে নেমে সবথেকে বেশিবার জয়ের রেকর্ডও রয়েছে নাইটদের (KKR) নামেই! না জানলে প্রতিবেদনের বাকি অংশ থেকে জেনে নিন নাইটদের এই বিরল নজির সম্পর্কে।

২০০৮ সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেই থেকে এখনও আইপিএল-এর ১৮টি সিজনে মোট ২৫৯টি ম্যাচ খেলে ১৩২টি ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। হেরেছে ১২১টি এবং অমীমাংসিত থেকেছে ছ’টি ম্যাচ। কিন্তু ১৩২ ম্যাচে জয়ের মধ্যে বেশিরভাগটাই রান তাড়া করে জিতেছে কেকেআর।

আরও পড়ুন: ১৭ বছর পর ধোনির ডেরায় কোহলিদের জয়!

পরিসংখ্যান বলছে, আইপিএল-এর ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স যে ১৩২ ম্যাচে জিতেছে, তার মধ্যে ৭৯টি ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। এই তথ্যের নিরিখে যদি আমরা একটি তালিকা তৈরি করি, তাহলে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নীতা আম্বানির মালিকানাধীন দল মোট ১২৭টি ম্যাচে জিতেছে, যার মধ্যে রান তাড়া করে জয় এসেছে ৭১ ম্যাচে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। হলুদ ব্রিগেড ১০৮টি জয়ের মধ্যে দ্বিতীয় ব্যাটিং করে জিতেছে ৬৯টি ম্যাচ।

সম্প্রতি, কেকেআর-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় চতুর্থ স্থান রয়েছে দিল্লি ক্যাপিট্যালস, যারা ১৪০ জয়ের মধ্যে রান তাড়া করে জিতেছে ৬৭টি ম্যাচে। এরপর রয়েছে রাজস্থান রয়্যালস (৬৭), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (৬৫), পঞ্জাব কিংস (৫৯), সানরাইজার্স হায়দরাবাদ (৪৩), গুজরাত টাইটান্স (১৭) এবং লখনউ সুপার জায়ান্টস (৮)।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot