Sunday, April 19, 2026
Homeমিউনিখে ফরাসি বিপ্লব! ‘এলিট’ তালিকায় প্যারিস সাঁ জারমাঁ

মিউনিখে ফরাসি বিপ্লব! ‘এলিট’ তালিকায় প্যারিস সাঁ জারমাঁ

ওয়েব ডেস্ক: মেসি, নেইমার, এমবাপে, ইব্রাহিমোবিচের মতো নামি ফুটবলাররা যা পারননি তাই করে দেখালেন দেম্বেলে, হাকিমির মতো অনামিরা। ইন্টার মিলানকে (Inter Milan) ৫-০ ব্যবধানে পরাস্ত করে প্রথমবারের জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জিতল প্যারিস সাঁ জারমাঁ (PSG)। আসলে লুইস এনরিকে যে নতুন পরিকল্পনায় এবারের মরসুমের জন্য দলটাকে তৈরি করেছিলেন, তাতেই এল আকাঙ্ক্ষিত সাফল্য। মিউনিখের মাটিতে ফরাসি বিপ্লব ঘটিয়ে এক নতুন রুপকথার গল্প লিখল এনরিকের ছেলেরা। সেই সঙ্গে ইউরোপের ফুটবলে কৌলিন্য পেল ফ্রান্সের এই ক্লাব।

১৯৫৫ সালে শুরু হয় চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা। তবে তখন এই টুর্নামেন্টের নাম ছিল ইউরোপীয় কাপ (European Cup)। ১৯৯২ সালে টুর্নামেন্টের নাম পরিবর্তন করে করা হয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। তবে শুরু থেকেই পাঁচটি মরসুমে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। এখনও অবধি স্পেনের এই ক্লাবই সবথেকে বেশি ১৫ বার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয় করেছে।

আরও পড়ুন: ক্রিকেটের নিয়মে বিরাট পরিবর্তন, কী কী সিদ্ধান্ত নিচ্ছে ICC?

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের পরেই রয়েছে এসি মিলান। ইতালির এই ক্লাব এখনও পর্যন্ত মোট সাতবার খেতাব জয় করেছে। এছাড়াও মোট ছয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে লিভারপুল এবং বায়ার্ন মিউনিখ। এরপরেই তালিকায় রয়েছে আরেক জনপ্রিয় স্প্যানিশ ক্লাব- বার্সেলোনা। তারা মোট পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। চারবার ট্রফি জিতেছে অ্যাজাক্স আমস্টার্ডাম। তিনবার জিতেছে ইন্টার মিলান এবং ম্যানচেস্টার ইউনাইটেড। দুবার চ্যাম্পিয়ন হয়েছে বেনফিসা, জুভেন্তাস, নটিংহাম ফরেস্ট, পোর্তো এবং চেলসি।

একবার করে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় করেছে ১০টি দল। সেলটিক, হ্যামবার্গ এসভি, স্টিউ বুচারেস্ট, অলিম্পিক মার্সেলি, ফেয়েনুর্ড, অ্যাস্টন ভিল্লা, পিএসভি ইন্দোভেন, রেড স্টার বেলগ্রেড, বোরাসিয়া ডর্টমান্ড এবং ম্যানচেস্টার সিটি। এবার প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স জিতল ফরাসি ক্লাব প্যারিস সাঁ জারমাঁ। এই তালিকার নবসংযোজন হিসেবে এনরিকের ছেলেরা ঢুকে পড়ল ইউরোপীয় ‘এলিট’ ক্লাবে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor