Thursday, May 21, 2026
Homeআহমেদাবাদের পর ফের আকাশে দুর্ঘটনার আশঙ্কা

আহমেদাবাদের পর ফের আকাশে দুর্ঘটনার আশঙ্কা

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার আহমেদাবাদে (Ahmedabad) বিমান দুর্ঘটনা (Plain Crash)। ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার (Air India) একটি যাত্রীবাহী বিমান। এখনও সেই স্মৃতি দগদগে। ধংসাবশেস সরিয়ে তৎপরতার সঙ্গে উদ্ধার করা হচ্ছে দেহগুলি। সেই রেশ না কাটতেই ফের আকাশে বিমান দুর্ঘটনার আশঙ্কা। শুক্রবার পাঞ্জাবে (Punjab) জরুরী অবতরণ করল বায়ুসেনার একটি কপ্টার (Indian Air Force) ।

বৃহস্পতিবার দুপুরে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর (Sardar Vallabhbhai Patel International Airport) থেকে টেক অফের কিছুক্ষণের মধ্যেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদের (Ahmedabad Plane Crash) মেঘানি নগর এলাকায় বিমানবন্দরের কাছেই একটি চিকিৎসকদের হোস্টেলের ওপর ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনার পরপরই একযোগে উদ্ধার কাজে নামে কেন্দ্র ও রাজ্য সরকার। বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে বিমানবন্দর থেকে টেক অফ করেছিল। কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের কাছাকাছি এলাকায় সেটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় একজন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । সিভিল হাসপাতালে (Civil Hospital) গিয়ে কথা বলেন আহতদের সঙ্গে।

আরও পড়ুন : হাতে এল অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স, কী কী তথ্য পাওয়া গেল?

এবার একদিনের মাথায় ফের আকাশে উড়ান দুর্ঘটনার আশঙ্কা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বায়ুসেনার হেলিকপ্টারটি (IAF) পাঠানকোট বিমানঘাঁটি থেকে রওনা দেয়। যান্ত্রিক ত্রুটির জেরে কিছুক্ষণ পরই কপ্টারটিকে একটি খালি মাঠে জরুরি অবতরণ করতে হয়। তবে ঘটনায় চপারের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। পাইলটও সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। কপ্টারটিকে দেখতে সেখানে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তার কথা মাথায় রেখে বর্তমানে গোটা এলাকাটি ঘিরে রেখেছেন জওয়ানরা। তবে এ প্রসঙ্গে বায়ুসেনার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি।

দেখুন খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot