Friday, June 19, 2026
Homeইজরায়েল-ইরান যুদ্ধের আঁচ পড়ল স্টক মার্কেটে, বিশ্ব শেয়ারে বাজারে ধস

ইজরায়েল-ইরান যুদ্ধের আঁচ পড়ল স্টক মার্কেটে, বিশ্ব শেয়ারে বাজারে ধস

ওয়েবডেস্ক- ইজরায়েল-ইরান যুদ্ধের (Israel-Iran war) আঁচে ফের বিশ্ব শেয়ার বাজারে ধস (Global stock market crash) । হু হু করে দাম বাড়ছে জ্বালানি তেলের (fuel oil) । ইরানের (Iran) তিন পরমাণু কেন্দ্রে (Nuclear center) আমেরিকা হামলা চালানোর পরেই উত্তেজনা বেড়েছে পশ্চিম এশিয়ায়।

এদিকে ইরানের দাবি মার্কিনি হামলায় তাদের সেভাবে ক্ষতি হয়নি। তবে ক্ষোভের পারদ  বাড়ছে ইরানিদের। এর ফলে তড়িঘড়ি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী (strait of hormuz) বন্ধের দিকে এগোচ্ছে তেহরান। ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব পাস হয়েছে ইরানের পার্লামেন্টে।

সুপ্রিম ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিলের সবুজ সঙ্কেতের পরেই বন্ধ করে দেওয়া হবে এই গুরুত্বপূর্ণ করিডর। সেই আতঙ্কে অস্থির এই ইউরোপের শেয়ার বাজার। একলাফে ২ শতাংশের বেশি দাম বেড়েছে জ্বালানি তেলেরও। আমেরিকায় অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ২.৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৭৫.৯৮ ডলারে। ব্রেন্ট ব্যারেল প্রতি ৭৯.১২ ডলারে এসে পৌঁছেছে। রবিবার এর দাম ব্যারেল প্রতি ছিল ৭৭ ডলার।

আরও পড়ুন- ইরান-ইজরায়েলের উত্তেজনা রুখতে মুসলিম দেশগুলোর দল গঠন

নিম্নমুখী শেয়ার বাজার। নাসডাক ফিউচারস-এর সূচক পড়েছে ০.৭ শতাংশ পড়েছে। বাজার খুলতেই এশিয়ার মার্কেটে একাধিক সংস্থার শেয়ারের দাম পড়েছে। সূচকও নিম্নগামী।

জাপানের টোকিওর নিককেই ইনডেক্স পড়েছে ০.৬ শতাংশ। সিওল নেমেছে ১.৪ শতাংশ। ভারতের শেয়ার বাজারেও পতন শুরু হয়েছে। আজ, সোমবার সেনসেক্স পড়েছে ৭৫১ পয়েন্ট। ২২৩ পয়েন্ট পড়েছে নিফটিও। মূলত আমজনতার টাকা থাকে শেয়ার মার্কেটে।

যুদ্ধের আবহে শেয়ার বাজারের পতন মানেই ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের মনে চিন্তার ভাঁজ। কারণ হরমুজ প্রণালী বন্ধ হলে সঙ্কট নেমে আসবে। পারস্য উপসাগত থেকে হরমুজ প্রণালী হয়ে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ হয় গোটা বিশ্বে। ভারতের ক্ষেত্রে সরাসরি প্রভাব না পড়লেও জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto