Wednesday, March 25, 2026
HomeScrollতিনি জীবিত, খসড়া তালিকায় ‘মৃত’! আজব কাণ্ড কালনায়
Kalna

তিনি জীবিত, খসড়া তালিকায় ‘মৃত’! আজব কাণ্ড কালনায়

জীবিত ব্যক্তি পুরসভায় এলেন নিজের ডেথ সার্টিফিকেট নিতে!

কালনা: তিনি জীবিত, কিন্তু নির্বাচন কমিশনের (Election Commission) তরফে প্রকাশিত খসড়া তালিকাতে দেখা যাচ্ছে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আর তাই এবার স্বয়ং প্রতিবেশীর এক ব্যক্তিকে নিয়ে হেঁটে কালনা পুরসভায় (Kalna Corporation)  ডেথ সার্টিফিকেট (Death certificate)  তুলতে চলে এলেন জীবিত ওই ব্যক্তি। নিজের নামের পাশে মৃত লেখা দেখেই এমন সিদ্ধান্ত তার।

জানা গিয়েছে, কালনা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কালিনগর পাড়া এলাকার বাসিন্দা পূর্ণ সাহা। রীতিমতন সঠিক সময়ে তিনি এনামুরেশন ফিলাপ করেছেন। ফর্ম নিতে এসে বিএলও সেই ফর্মের রিসিভ পাটে তাকে মৃত ঘোষণা করে ফর্ম সংগ্রহ করেছেন। যদিও পরিবারের দাবি বিএও বাড়িতে এসে ফর্ম সংগ্রহ করেনি। অন্য জায়গায় বসে সেই ফর্ম নিয়েছেন,  সেই সময় ভালো করে দেখা হয়নি,  তিনি স্বামীর ফর্মে কি লিখেছেন। একই সঙ্গে তারা আরও দাবি করেন তারা ঠিক মতন পড়াশোনা জানেন না,  তাই ইংরেজিতে কী লেখা আছে সেটিও তাদের জানা নেই।

এ প্রসঙ্গে ওই বিএলও-র সাথে যোগাযোগ করা হলে তিনি এই মুহূর্তে ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। বরং জীবিত ব্যক্তিকে তার কাছে নিয়ে এসে হাজির করার পরামর্শ দিয়েছেন সংবাদমাধ্যমকে।

আরও পড়ুন-  বাস্তবে জীবিত, SIR-এ মৃত! কোচবিহারের ঘটনায় গর্জে উঠল তৃণমূল

তবে এ নিয়ে কাউন্সিলর সন্দীপ বসু তিনি দাবি করেন, নির্বাচন কমিশন চক্রান্ত করে বৈধ ভোটারের নাম বাদ দিয়েছেন। পাশাপাশি এর পিছনে বিজেপির হাত রয়েছে বলেও এদিন দাবি করেন তিনি।

অন্যদিকে জীবিত ওই ব্যক্তি পূর্ণ সাহা তিনি বলেন,  আমি জীবিত আমাকে মৃত দেখানো হয়েছে,  আর তাই ডেট সার্টিফিকেট নিতে এসেছি।

এ প্রসঙ্গে কালনার মহকুমা শাসক অহিংসা জৈন তিনি মৌখিক জানান,  বিষয়টি আপনাদের কাছেই শুনলাম, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto