Wednesday, March 25, 2026
HomeScrollইমরান খানকে আরও ১৭ বছরের কারাদণ্ড! ফের অশান্ত হবে পাকিস্তান?
Imran Khan

ইমরান খানকে আরও ১৭ বছরের কারাদণ্ড! ফের অশান্ত হবে পাকিস্তান?

ইমরান খানের সঙ্গে সাজা ভোগ করতে হবে তাঁর স্ত্রীকেও, কিন্তু কেন?

ওয়েব ডেস্ক: বিগত কয়েকসপ্তাহে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) ঘিরে নানা জল্পনা ছড়িয়েছে। জেলের মধ্যে যৌন হেনস্থা থেকে তাঁর মৃত্যু নিয়েও তৈরি হয়েছিল ধোঁয়াশা। সেসব থামতে এবার দুর্নীতি মামলার (Corruption Case) বিচারে ১৭ বছরের কারাদণ্ডের (Sentence To Jail) সাজা দেওয়া হল প্রাক্তন এই পাক প্রধানমন্ত্রীকে। শনিবার পাকিস্তানের (Pakistan) একটি বিশেষ আদালত শনিবার ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে (Bushra Bibi) তোশাখানা-২ দুর্নীতি মামলায় ১৭ বছর করে কারাদণ্ডের সাজা দিয়েছে।

কিন্তু কী এই তোশাখানা-২ মামলা। সূত্রের খবর, একটি দামি বুলগারি গয়নার সেটকে ঘিরেই এই দুর্নীতির সূত্রপাত। ২০২১ সালের মে মাসে সৌদি আরব সফরের সময় ইমরান খানকে একটি দামী গয়নার সেট উপহার দেন সে দেশের ক্রাউন প্রিন্স। অভিযোগ, সরকারি নিয়ম ভেঙে অত্যন্ত কম দামে সেই গয়নাটি কিনে নিয়েছিলেন ইমরান খান। সেখান থেকেই বিষয়টিকে ঘিরে শুরু হয় আদালতের বিচারপ্রক্রিয়া।

আরও পড়ুন: ময়মনসিংহের নৃশংস ঘটনায় গ্রেফতার ৭! জানাল ইউনুস সরকার

শনিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে এক বিশেষ শুনানিতে বিচারক শাহরুখ আরজুমন্দ এই রায় ঘোষণা করেন। রায়ে ইমরান খান ও বুশরা বিবিকে পাকিস্তান দণ্ডবিধির ৪০৯ ধারায় আস্থাভঙের অভিযোগে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারায় আরও ৭ বছরের সাজা দেয়। পাশাপাশি, দু’জনের উপর ১ কোটি ৬৪ লক্ষ পাকিস্তানি রুপি করে জরিমানা ধার্য করা হয় বলে খবর।

উল্লেখ্য, ২০২৩ সালের অগাস্ট মাস থেকে জেলে রয়েছেন ইমরান খান। এর আগে ১৯০ মিলিয়ন ইউরোর একটি দুর্নীতি মামলায় তাঁকে ১৪ বছরের সাজা দেওয়া হয়। পাশাপাশি, ২০২৩ সালের ৯ মে-র সহিংস বিক্ষোভ সংক্রান্ত ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে আরও একাধিক মামলা তাঁর বিরুদ্ধে বিচারাধীন। বুশরা বিবিও একই দুর্নীতি মামলায় ৭ বছরের সাজা ভোগ করছেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto