Saturday, February 7, 2026
HomeScrollবিজয় হাজারে ট্রফিতে বৈভবের তান্ডব! নতুন রেকর্ড ‘বিস্ময় প্রতিভা’র
Vaibhav Suryavanshi

বিজয় হাজারে ট্রফিতে বৈভবের তান্ডব! নতুন রেকর্ড ‘বিস্ময় প্রতিভা’র

অল্পের জন্য হাতছাড়া হয়ে গেল ডবল সেঞ্চুরি!

ওয়েব ডেস্ক : বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) ‘বিস্ময় প্রতিভা’ বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) তান্ডব। ৩৬ বলে সেঞ্চুরি (Century) করলেন তিনি। যা বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে এই রেকর্ড গড়লেন তিনি। তবে মাত্র ১০ রানের জন্য তাঁর কাছ থেকে হাতছাড়া হয়ে গেল ডবল সেঞ্চুরি।

অন্যদিকে অনূর্ধ্ব-১৯ যুব এশিয়াকাপেও সেঞ্চুরি করেছিলেন বৈভব। কিন্তু ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলতে পারেননি। শুধু বৈভব (Vaibhav Suryavanshi) নন, কেউই ভালো খেলতে পারেননি। সেই কারণে ফাইনাল হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। কিন্তু তার পরে দেশের মাটিতে ফিরে ক্রিকেট মাঠে ফের দাপট দেখালেন ১৪ বছরের বৈভব। এদিন বিজয় হাজারে খেলা চলছে বিহার (Bihar) ও অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) মধ্যে। রাঁচিতে হচ্ছে এই ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিহার। আর ব্যাট হাতে মাঠে নেমেই ঝড় তুললেন বৈভব।

আরও খবর : বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর নতুন সুযোগ পেলেন গিল!

৩৬ বলে করেন সেঞ্চুরি। মোট করেছেন ১৯০ রান। এর মধ্যে ১৬টি চার ও ১৫টি ছয় মেরেছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট এদিন ছিল ২২৬.১৯। প্রথম শ্রেনীর ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে অনমোলপ্রীত সিং ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির রয়েছে জেক ফ্রেজার ম্যাকগুর্কের কাছে। ২০২৩ সালে তিনি তাসমানিয়ার বিরুদ্ধে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।

এদিন টুর্নামেন্টে বিহার ৫০ ওভার শেষে ৫৭৪ রান তোলে। বৈভব ছাড়া আরও দুই ব্যাটার দারুণ ইনিংস খেলেন। তিনি হলেন, আয়ুষ আনন্দ লোহারুকা ও সাকিবুল গণি। তাঁরা যথাক্রমে ৫৬ বলে ১১৬ ও ৪০ বলে ১২৮ রানের ইনিংস খেলেন। অন্যদিকে ইতিমধ্যে ব্যাটিংয়ে নেমে পড়েছে অরুণাচল প্রদেশ। তবে ১৭ ওভার শেষে ৬৬ রানে তাদের ৩ উইকেট পড়ে গিয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News