Sunday, May 31, 2026
HomeScrollইমেলেই ভরসা! বিশ্বে প্রথম কোন দেশে বন্ধ হল পোস্টাল সার্ভিস?
Denmark

ইমেলেই ভরসা! বিশ্বে প্রথম কোন দেশে বন্ধ হল পোস্টাল সার্ভিস?

পৌঁছে গেল শেষ চিঠি! ইতিহাসের পাতায় ৪০০ বছরের পুরানো পরিষেবা

ওয়েব ডেস্ক: প্রায় চার শতাব্দীর ইতিহাস ও স্মৃতিকে পিছনে ফেলে নতুন সিদ্ধান্ত নিল ডেনমার্ক (Denmark)। সম্পূর্ণ ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উপর ভরসা রেখে অবশেষে বিদায় জানানো হল রাষ্ট্র-সমর্থিত সরকারি ডাক পরিষেবা (Postal Service) পোস্টনর্ড-কে (PostNord)। মঙ্গলবার শেষবারের মতো সশরীরে চিঠি পৌঁছে দেওয়ার পর ইতিহাসের পাতায় ঠাঁই নিল এই প্রাচীন পরিষেবা। বিশ্বের প্রথম দেশ হিসেবে এমন সাহসী পদক্ষেপ নিল ডেনমার্ক।

গত দুই দশকে চিঠি পাঠানোর প্রবণতা নাটকীয়ভাবে কমেছে। ২০০০ সালে যে সংখ্যক চিঠি বয়ে নিয়ে যেত পোস্টনর্ড, ২০২৪-এ সেই সংখ্যার ৯০ শতাংশের বেশি হারিয়ে গিয়েছে বলে খবর। তবে শুধু ডেনমার্ক নয়, আমেরিকা-সহ বহু দেশেই একই প্রবণতা দেখা যাচ্ছে। অনলাইন যোগাযোগের যুগে চিঠি লেখা যেন হয়ে উঠেছে নস্টালজিয়ার এক অংশ, বাস্তবতার নয়।

আরও পড়ুন: ২০২৫-এ কোন কোন দেশ ‘জেন-জি’ বিক্ষোভের সাক্ষী থাকল? দেখুন

এই পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল আরও আগে। চলতি বছরের শুরুতেই ডেনমার্কের রাস্তাঘাট থেকে তুলে নেওয়া শুরু হয় লাল রঙের সেই আইকনিক মেইলবক্সগুলি। জুন থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় দেড় হাজার মেইলবক্স খুলে ফেলা হয়েছে। পরে সেগুলি নিলামে তোলা হলে ডেনমার্কবাসীদের মধ্যে তা কেনার প্রতি প্রবল আগ্রহ দেখা যায়। সেগুলির দাম ওঠে ১৫০০ থেকে ২০০০ ডেনিশ ক্রোন পর্যন্ত।

তবে যাঁদের চিঠির প্রতি এখনও টান রয়েছে, তাঁদের জন্য সুযোগ খোলা রেখেছে দেশটি। রিটেল শপের কিয়স্কে চিঠি জমা দিলেই বেসরকারি ডেলিভারি সার্ভিস ডিএও তা গন্তব্যে পৌঁছে দেবে। পাশাপাশি অনলাইন শপিংয়ের চাহিদা বাড়ায় পার্সেল পরিষেবা চালিয়ে যাবে পোস্টনর্ড।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO