Sunday, July 12, 2026
HomeScrollফের উপেক্ষা! আগুন বোলিং করেও কেন ভারতীয় দলে ব্রাত্য শামি?
Mohammed Shami

ফের উপেক্ষা! আগুন বোলিং করেও কেন ভারতীয় দলে ব্রাত্য শামি?

নিজেকে বারবার প্রমাণ করেও নির্বাচকদের নজরে এলেন না গতিতারকা

ওয়েব ডেস্ক: ভারতের নীল জার্সি গায়ে শেষবার খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর থেকেই জাতীয় দলে ব্রাত্য মহম্মদ শামি (Mohammed Shami)। অথচ এর মাঝে বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে গিয়েছেন বাংলার এই পেসার। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতেও নিয়েছেন একের পর এক উইকেট। বারবার নিজেকে প্রমাণ করেও বিসিসিআই-এর (BCCI) নির্বাচকদের মন গলাতে পারলেন না তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজেও ব্রাত্য রাখা হল শামিকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়াকে। তাই দলে অভিজ্ঞ বোলারের প্রয়োজন তো নিশ্চিতভাবে ছিল। সেই জায়গায় শামি এক দুর্দান্ত বিকল্প হতে পারতেন। কিন্তু নির্বাচকরা এই বঙ্গ পেসারের উপর সেই আস্থা দেখালেন না। ফর্মে থাকলেও স্কোয়াডে জায়গা দেওয়া হল না তাঁকে।

আরও পড়ুন: কামব্যাক হল শ্রেয়সের! কেমন হল ভারতের ODI স্কোয়াড?

শামির সাম্প্রতিক পারফরম্যান্স বেশ চমকপ্রদ। গত রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে ৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন তিনি। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফির ৭ ম্যাচে ১৬ উইকেট নেন তিনি। এছাড়াও চলতি বিজয় হাজারে ট্রফিতে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে বাংলা দলকে ভালো জায়গা করে দিয়েছেন এই গতিতারকা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো বোলিং করায় এই সিরিজে কামব্যাক করার ব্যাপারে চূড়ান্ত আশাবাদী ছিলেন শামি। কিন্তু তাঁর সেই আশায় কার্যত জল ঢেলে দিল বিসিসিআই।

এদিকে উল্লেখযোগ্যভাবে, শামি শেষবার ভারতের জার্সিতে খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই আন্তর্জাতিক টুর্নামেন্টে তিনি দলের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৯ উইকেট নেন। সেই সফল টুর্নামেন্টের পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের পর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ—সবকিছুতেই উপেক্ষিত হয়ে থেকে গিয়েছেন বাংলার এই তারকা পেসার, ফের যার পুনরাবৃত্তি ঘটল শনিবার।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto