Thursday, July 16, 2026
HomeScrollইস্টবেঙ্গল, মোহনবাগানের নাম বিকৃতি! ক্রীড়ামন্ত্রীকে ধুয়ে দিল তৃণমূল
Mansukh Mandviya

ইস্টবেঙ্গল, মোহনবাগানের নাম বিকৃতি! ক্রীড়ামন্ত্রীকে ধুয়ে দিল তৃণমূল

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর মুখে ‘মোহনবাগান’ হল ‘মোহন বেঙ্গন’, ‘ইস্টবেঙ্গল’ হল ‘ইস্ট বেঙ্গন’!

ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবলকে (Indian Football) যখন পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে, তখন দেশের অন্যতম স্বনামধন্য ক্লাবের নামই ঠিকমতো উচ্চারণ করতে পারেন না (Mispronounce) দেশের ক্রীড়ামন্ত্রী (Union Sports Minister)। ‘ইস্টবেঙ্গল’ (East Bengal) এবং ‘মোহনবাগান’-এর (Mohun Bagan) মতো শতাব্দীপ্রাচীন ক্লাব, যা বাংলা সহ দেশের ফুটবলের এক ঐতিহ্য বহন করে, তার নাম বলতে গিয়েই হোঁচট খেলেন মনসুখ মান্ডব্য (Mansukh Mandviya)। মঙ্গলবার আইএসএল-এর দিনক্ষণ ঘোষণার সময়েই তিনি দুই ক্লাবের নাম বলেন ভুলভাবে, যার বিরোধীতার এবার সরব হল তৃণমূল কংগ্রেস।

মঙ্গলবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জানান যে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। একইসঙ্গে তিনি জানান যে, ১৪টি ক্লাবই খেলতে চলেছে এই টুর্নামেন্টে। আর সেখানেই তিনি ‘মোহনবাগান’-এর নাম বলতে গিয়ে বলেন ‘মোহন বেঙ্গন’, এবং ‘ইস্টবেঙ্গল’কে বলেন ‘ইস্ট বেঙ্গন’। তারপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক।

আরও পড়ুন: কবে শুরু হচ্ছে ISL? খেলবে ইস্টবেঙ্গল, মোহনবাগান? দেখুন বড় খবর

ক্রীড়ামন্ত্রীর এহেন ভুল উচ্চারণের তীব্র বিরোধীতা করে সোশ্যাল মিডিয়ায় এওটি পোস্ট করা হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITC) তরফে। সেই পোস্টে লেখা হয়, ‘ফুটবল বাংলার রক্তে মিশে আছে। আমরা ফুটবলকে নিয়েই বাঁচি, ফুটবলকে নিয়েই শ্বাস নিই, জীবনের চেয়েও বেশি প্রিয় মনে কড়ি। কিন্তু বহিরাগতরা, যারা বাংলাকে চিরকাল ছোট করে দেখে, তারা কখনও তা বুঝবে না।’ একইসঙ্গে তৃণমূলের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খোঁচা দিয়ে বলা হয়, যাতে তিনি ১৭ জানুয়ারি রাজ্য সফরের আগে বাংলা উচ্চারণ শুধরে নেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot