Friday, July 17, 2026
HomeScrollনবান্ন অভিযানের অনুমতি চেয়ে হাইকোর্টে বিজপি, কবে শুনানি? দেখুন
Calcutta High Court

নবান্ন অভিযানের অনুমতি চেয়ে হাইকোর্টে বিজপি, কবে শুনানি? দেখুন

তৃণমূলের ধরনার পাল্টা কর্মসূচি হিসেবে কী পরিকল্পনা বিরোধী দলনেতার

কলকাতা: ইডি (ED) অভিযানের প্রতিবাদ ও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সম্প্রতি দিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে ধরনায় বসেছিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদরা। এবার সেই কৌশলকেই হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি (BJP)। তৃণমূলের ধরনার ‘পালটা’ ধরনায় বসার পরিকল্পনা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আগামী ১৬ জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। তবে এই কর্মসূচির জন্য পুলিশের অনুমতি মেলেনি। ফলে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে রাজ্যের পদ্ম শিবির। জানা গিয়েছে, হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ এই মামলার আবেদন গ্রহণ করেছেন এবং সোমবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: বইপ্রেমীদের জন্য সুখবর! কলকাতা বইমেলা প্রাঙ্গণেই মিলবে মেট্রোর টিকিট

শুভেন্দু অধিকারীর দাবি, তৃণমূল যদি দিল্লিতে গিয়ে বিনা অনুমতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের সামনে ধর্নায় বসতে পারে, তাহলে বিজেপি কেন নবান্নের সামনে বসতে পারব না? এই প্রশ্ন তুলে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিবালয়ের সামনে ধরনা মঞ্চ গড়তে চাইছেন বলে সূত্রের খবর।

অন্যদিকে, শুভেন্দুর এই নবান্ন অভিযান কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করেই রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন শুভেন্দু। শাসক দলের দাবি, বিরোধী দলনেতার এই কর্মসূচি আসলে নকল রাজনীতিরই প্রতিফলন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot