Wednesday, May 6, 2026
HomeScrollবিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে কত টাকার ক্ষতি? দেখুন হিসেব
India Vs Pakistan

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে কত টাকার ক্ষতি? দেখুন হিসেব

পাকিস্তানের গড়িমসিতে আপাতত বিশ বাঁও জলে বিশ্বকাপের এই মেগা-ম্যাচ

ওয়েব ডেস্ক: বাংলাদেশকে সমর্থন করে কি বিশ্বকাপ থেকে বাদ পড়বে পাকিস্তান (Pakistan)? নাকি তাদের ভারতের সঙ্গে না খেলতে চাওয়ার আবদার মেনে নেবে আইসিসি (ICC)? এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) শুরুর কয়েকদিন আগে। কিন্তু বিশ্বকাপ থেকে পাকিস্তানের বাদ পড়া বা ভারত-পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ না হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেই ক্ষতির বোঝা বইতে হতে পারে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডকেও। কিন্তু এই ক্ষতির অঙ্কটা ঠিক কত?

ভারত–পাকিস্তান মেগা-ম্যাচ মানেই শুধু ক্রিকেট নয়, এ বিশাল অঙ্কের মুনাফার মঞ্চ। আইসিসি-র কোনও ইভেন্টে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই থেকে প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ২,২০০ কোটিরও বেশি রাজস্ব (Revenue) আসে বলে দাবি করে একাধিক সূত্র। সেই কারণেই আইসিসি প্রতিটি বিশ্ব ইভেন্টে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখে। এবারেও তাই ছিল, কিন্তু পাকিস্তানের সিদ্ধান্তে এই বিশাল পরিমাণ মুনাফা আপাতত বিশ বাঁও জলে।

আরও পড়ুন: পাকিস্তান-ICC দ্বন্দে বড় মন্তব্য BCCI-এর! কী বলল ভারতীয় বোর্ড?

বিশেষজ্ঞদের মতে, ভারত–পাকিস্তান ম্যাচ না হলে বড় ক্ষতির মুখ দেখতে পারে আইসিসি-র কোষাগার। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতীয় মিডিয়া স্বত্বাধিকারী জিওস্টার। হোস্ট ব্রডকাস্টারের ক্ষেত্রে শুধু বিজ্ঞাপন বাবদ ক্ষতির অঙ্কই হতে পারে ২০০ থেকে ২৫০ কোটি টাকা। কারণ এই ম্যাচে ১০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন স্লটের দামই পৌঁছে যায় প্রায় ৪০ লক্ষ টাকা পর্যন্ত। সেই একন এটা পরিষ্কার যে, কারণে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে যে অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির মুখে পড়তে পারে অনেকেই।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto