Tuesday, March 24, 2026
HomeScrollSIR শুনানির ডেডলাইন কি বাড়ছে? কমিশনের কাছে সময় চাইল রাজ্যের CEO দফতর
SIR

SIR শুনানির ডেডলাইন কি বাড়ছে? কমিশনের কাছে সময় চাইল রাজ্যের CEO দফতর

নির্বাচন কমিশনের কাছে সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হতে পারে

কলকাতা: রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার শুনানির সময়সীমা বাড়ানো হবে কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রাজ্যের CEO দফতর সূত্রে জানা গিয়েছে, একাধিক জেলার কিছু বিধানসভা (West Bengal Assembly Election 2026) কেন্দ্রে এখনও শুনানি বাকি রয়েছে। সেই কারণেই নির্বাচন কমিশনের (Election Commission) কাছে সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হতে পারে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল সব জেলার DEO-দের কাছ থেকে শুনানি সংক্রান্ত আপডেট সংগ্রহ করছেন। সূত্রের খবর, শনিবার সকালেই নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক ভাবে সময় বাড়ানোর আবেদন জানানো হবে।

আরও পড়ুন: SIR সফটওয়্যার নিয়ে কমিশন ও BJP–কে ধুয়ে দিলেন সাকেত গোখলে

ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার DEO শুনানির সময় বাড়ানোর আর্জি জানিয়েছেন। উত্তর কলকাতা ও মালদার DEO-রাও সময় বৃদ্ধির আবেদন করেছেন। কার্শিয়াং মহকুমার একাধিক এলাকাতেও এখনও শুনানি সম্পূর্ণ হয়নি বলে জানিয়েছেন CEO। উত্তর কলকাতার ১৬৬, ১৬৭ ও ১৬৮ নম্বর বিধানসভা কেন্দ্রে শুনানি শেষ হলেও অন্য কেন্দ্রগুলিতে প্রক্রিয়া বাকি।

শুনানির সময়সীমা নির্দিষ্ট কিছু কেন্দ্রের জন্য বাড়ানো হবে, নাকি গোটা রাজ্যের ক্ষেত্রে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সময় কতদিন বাড়তে পারে, তা নিয়েও এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছোতে পারে বলেও ইঙ্গিত মিলছে।

এদিকে ERO-রা ইতিমধ্যেই অন্তত ৫০ হাজার নাম বাদ দেওয়ার সুপারিশ করেছেন বলে CEO দপ্তর সূত্রে খবর। অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা শুনানিতে হাজির হননি এবং তাঁদের খোঁজও মেলেনি। তবে শেষ পর্যন্ত মোট কত নাম বাদ যাবে, তা এখনও নিশ্চিত নয়। কোনও ভোটারের নাম বাদ গেলে কারণ উল্লেখ করে কমিশনের তরফে লিখিত নোটিস পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot