Monday, June 29, 2026
HomeScrollসরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে’,অগ্নিমিত্রা পালের মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম
West Bengal Assembly Budget Session

সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে’,অগ্নিমিত্রা পালের মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম

অগ্নিমিত্রার মন্তব্যে আপত্তি, 'ক্ষমা চাইতে হবে' বলে দাবি ফিরহাদের

কলকাতা: বিধানসভার বাজেট অধিবেশনে (West Bengal Assembly Budget Session) নজিরবিহীন তরজার দুই বিধায়কের মধ্যে।শুক্রবার অন্তর্বর্তী বাজেট নিয়ে আলোচনা চলাকালীন বিধানসভায় তুমুল বাগযুদ্ধ। মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে’, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) এই মন্তব্যে তাঁর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম, ‘ক্ষমা চাইতে হবে’ বলে দাবি করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

বাজেটে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অনুপ্রবেশকারী ও ক্রিমিনাল ইস্যু তুলে শাসকদলকে নিশানা করেন অগ্নিমিত্রা।বিজেপি বিধায়ক অভিযোগ করেন, এই সরকার সংখ্যালঘুদের হাতে বন্দুক তুলে দিচ্ছে।” তাঁর এই মন্তব্য নিয়ে বিধানসভায় হট্টগোল শুরু হয়। অগ্নিমিত্রার মন্তব্যের তীব্র নিন্দা করেন ফিরহাদ হাকিম। ‘আপনি অসত্য কথা বলছেন, ক্ষমা চাইতে হবে’ বলে দাবি করেন পুরমন্ত্রী। ফিরহাদ হাকিমের সঙ্গে তৃণমূলের অন্য বিধায়করাও বিক্ষোভ দেখাতে থাকে। মাদ্রাসা উন্নয়নের জন্য সরকার অনেক অর্থ ব্যয় করেছে রাজ্য সরকার। অগ্নিমিত্রা বলেন, যারা মাদ্রাসা থেকে পাশ করেছে তাদের অনেকের হাতেই অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। এই মন্তব্যের প্রতিবাদ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, যেভাবে সংখ্যালঘুদের ক্রিমিনাল বলা হচ্ছে এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ভারতের স্বাধীনতা আন্দোলনে সংখ্যালঘুদের বড় ভূমিকা ছিল। ফলে, সমস্ত সংখ্যালঘুর গায়ে ক্রিমিনাল তকমা সাঁটিয়ে দেওয়া বিজেপির রাজনীতি হতে পারে, কিন্তু এটা বাস্তব নয়। ফিরহাদ হাকিম বলে ওঠেন, ”আবদুল কালাম ক্রিমিনাল? ছি ছি ছি! বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করুন।”

আরও পড়ুন: বাংলায় ভোট ১ দফাতেই? দেখুন সবচেয়ে বড় খবর

অগ্নিমিত্রা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ”আমার বক্তব্য রেকর্ড আছে। আমি বলেছি, রাজ্য সরকার সংখ্যালঘুদের জন্য মাদ্রাসা শিক্ষা উন্নয়নে কত অর্থ দিয়েছে। অথচ এখনও কোনও মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস বেরল না কেন? আপনারা এদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেন। আসলে মাদ্রাসায় অপরাধী তৈরি করেন। আপনারা তাঁদের ক্রিমিনাল বানাচ্ছেন। এটা তো সত্যি কথা। ফিরহাদ হাকিম মহাশয় আপনার এত জ্বালা ধরল কেন ?

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO