Wednesday, July 1, 2026
HomeBig newsবাংলায় ভোট ১ দফাতেই? দেখুন সবচেয়ে বড় খবর
West Bengal Assembly Election 2026

বাংলায় ভোট ১ দফাতেই? দেখুন সবচেয়ে বড় খবর

কত দফায় ভোট হবে, চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

কলকাতা: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) এক দফায় করার পক্ষপাতী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এক দফায় ভোট চায় সিইও দফতর, সেই মতো প্রস্তাবও দেবে দিল্লির নির্বাচন সদনকে। রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়ালের দফতর সূত্রের খবর, কত দফায় ভোট হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (Election Commission)। তবে সিইও দফতরের কাছে জানতে চাইলে, তারা এক দফায় ভোট করানোর প্রস্তাব দেবে। প্রতিবার ভোট আসে, সঙ্গে আসে হিংসার খবর, দেখা যায় হানাহানি, হয় বোমাবাজি। এক দফায় ভোট হলে সেই অশান্তি বা হিংসার সুযোগ কম থাকবে বলেই মনে করছেন একাংশ।

এদিকে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত মামলার শুনানি বুধবার সুপ্রিম কোর্টে। কমিশন বনাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মামলায় গুরুত্বপূর্ণ দিক উঠে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। ভোটার তালিকা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভোট পিছনোর দাবিও উঠেছে। ছাব্বিশে ফের একবার ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর রাজ্যের শাসকদল। এদিকে, পশ্চিমবঙ্গ জয়ের জন্য মরিয়া BJP। ঘুরে দাঁড়ানোর লড়াই করছে বাম-কংগ্রেস। এর মধ্যেই এক দফায় ভোট চায় সিইও দফতর।সিইও দফতরের এক আধিকারিকের বক্তব্য, ক দফায় ভোট হলে অসুবিধার কী আছে? আগেও এই রাজ্যে এক দফায় ভোট হয়েছে। এক দফায় ভোট করাতে আমরা প্রস্তুত।

আরও পড়ুন: বুথ গুলির নিরাপত্তা পর্যবেক্ষণের কাজ করবে এনবিসিসি, আদালতে জানাল কমিশন

অতিমারির আবহে ২০২১ সালে আট দফায় বিধানসভায় নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন ৩৯ লোকসভার রাজ্য তামিলনাড়ুতে যদি এক দফায় ভোট হতে পারে, তবে পশ্চিমবঙ্গে কেন আট দফা প্রয়োজন? মোদি সরকারের জমনায় এর আগে ২০১৬ সালে পশ্চিমবঙ্গে সাত দফায় বিধানসভা ভোট হয়েছিল। ইউপিএ আমলে ২০১১ সালে বিধানসভা ভোট হয়েছিল ছ’দফায়। রাজনৈতিক মহলে আলোচনা, এ বার দফা কমানোর পক্ষে মত জোরালো হচ্ছে। বিজেপি সূত্রে খবর, দলের তরফে এ বার কম দফায় ভোট করানোর আবেদন জানানো হয়েছে কমিশনে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO