Wednesday, July 1, 2026
HomeScrollবুথ গুলির নিরাপত্তা পর্যবেক্ষণের কাজ করবে এনবিসিসি, আদালতে জানাল কমিশন
Calcutta High Court

বুথ গুলির নিরাপত্তা পর্যবেক্ষণের কাজ করবে এনবিসিসি, আদালতে জানাল কমিশন

প্রতি বুথে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে হাইকোর্টে শমীক

কলকাতা: প্রতি বুথে নিরাপত্তা-সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) বুথ গুলির নিরাপত্তা পর্যবেক্ষণের কাজ করবে এনবিসিসি এই মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টকে জানাল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ বিধানসভায় বুথ গুলির নিরাপত্তা নিশ্চিত করতে জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। প্রসঙ্গত, বুথের নিরাপত্তা ও পরিকাঠামো পর্যবেক্ষণেরর কাজ করত মার্টিন বার্ন কোম্পানি। বেশ কয়েকমাস আগেই তারা এই কাজ থেকে অব্যাহতি নেয় এবং চিঠি দিয়ে রাজ্য সরকারেরকে জানিয়ে দেয়।

কমিশনের আইনজীবী অমৃতা পান্ডে আদালতে জানান, মার্টিন বার্ন কোম্পানি কাজ থেকে অব্যাহতি নেওয়ার পর NBCC কোম্পানি জানায় তারা পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচন এর বুথ পর্যবেক্ষণ এর কাজ করতে প্রস্তুত। অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অশোক চক্রবর্তী কেন্দ্রীয় বাহিনী এ বিষয়ে NBCC কোম্পানি সঙ্গে যোগাযোগ করতে প্রস্তুত। আদালতের নির্দেশ, NBCC সংস্থাকে কলকাতা হাইকোর্টের হলফনামা দিয়ে জানাতে হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচন এর বুথ পর্যবেক্ষণ এর কাজ করতে তারা করতে সম্মত আছে ।আগামী ১৮ ফেব্রুয়ারি NBCC হলফনামা পাবার পর আদালত তার পরবর্তী সিধান্ত গ্রহণ করবে।

আরও পড়ুন:জুম্মার নমাজ চলাকালীন জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল ইসলামাবাদ

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোট মানেই হিংসা৷ সে বিধানসভা বা লোকসভা হোক, কিংবা পুর-পঞ্চায়েত ভোট, হিংসার ঘটনার অনেক উদাহরণ রয়েছে৷ বিধানসভা ভোট কবে ঘোষণা হবে, তা নিয়ে এখনও কোনও খবর নেই৷ এই পরিস্থিতিতে রাজ্যের 83 হাজার পোলিং বুথের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে চিন্তিত বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য৷ তিনি চান এবারের বিধানসভা নির্বাচনে যেন রাজ্যের প্রতিটি বুথের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করা হয়৷

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO