HomeScrollভোটের আগে ঢাকায় তীব্র বিক্ষোভ, ইউনুসের বাসভবনের সামনে সংঘর্ষ
Bangladesh

ভোটের আগে ঢাকায় তীব্র বিক্ষোভ, ইউনুসের বাসভবনের সামনে সংঘর্ষ

পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী

ওয়েব ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) সাধারণ নির্বাচনের আগে ফের উত্তপ্ত হল রাজধানী ঢাকা (Dhaka)। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের (Muhammed Yunus) বাসভবনের বাইরে বিক্ষোভে শামিল হন একাংশ সরকারি কর্মী। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে একাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন বলে খবর।

সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মীরা ঢাকার শহিদ মিনার চত্বরে জড়ো হন। সেখান থেকে মিছিল করে তাঁরা জমুনা (সরকারি বাসভবন) অভিমুখে রওনা দেন। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো নিয়ে বঞ্চনার শিকার হচ্ছেন তাঁরা। নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবি তোলেন বিক্ষোভকারীরা। মিছিলে স্লোগান ওঠে, “পেটে ভাত নেই, কিসের উন্নয়ন?”

আরও পড়ুন: জুম্মার নমাজ চলাকালীন জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল ইসলামাবাদ

মিছিল আটকাতে পথে পথে ব্যারিকেড বসায় পুলিশ। অভিযোগ, বিক্ষোভকারীরা একাধিক ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় এবং জলকামান ব্যবহার করা হয়।

শাহবাগ এলাকায় নতুন করে ধস্তাধস্তি শুরু হলে উত্তেজনা আরও বাড়ে। কিছু বিক্ষোভকারী ইউনুসের বাসভবনের সামনে পৌঁছে প্রতিবাদ দেখানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি।

পুলিশের ডেপুটি কমিশনার মাসুদ আলম জানান, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা হয়েছে। আন্দোলনকারীদের একাংশ হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা হলে তাঁরা নির্বাচন বয়কটের পথেও হাঁটতে পারেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News