Saturday, March 28, 2026
HomeScroll‘SIR হবেই’, কড়া পর্যবেক্ষণে কমিশনকে কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Supreme Court

‘SIR হবেই’, কড়া পর্যবেক্ষণে কমিশনকে কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

SIR মামলায় রাজ্যের অফিসার নিয়োগ নিয়েও বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: ‘SIR (West Bengal SIR) হবেই, বাধা দেওয়া যাবে না’, মমতার করা মামলায় স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। SIR মামলায় বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) বেনজির ঘটনার সাক্ষী থেকেছে দেশ। দেশের ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছেন কোনও মুখ্যমন্ত্রী। আদালতে দাঁড়িয়ে নিজের করা মামলায় নিজেই সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।সোমবার এই মামলার শুনানি ছিল। এদিন, ‘SIR হবেই, বাধা দেওয়া যাবে না’, এটা সব রাজ্যকে বুঝতে হবে। স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

সোমবার প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে ছিল এসআইআর সংক্রান্ত মামলার শুনানি। কমিশন ও রাজ্যের সওয়াল-জবাবের মাঝেই প্রধান বিচারপতি এদিন সাফ জানান, প্রয়োজনে যে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। SIR নিয়ে কোনও বাধা মেনে নেওয়া হবে না বলেও সাফ বার্তা দেন তিনি। কোনও পরিস্থিতিতেই আমরা এসআইআর প্রক্রিয়ায় কোনও প্রতিবন্ধকতা বরদাস্ত করব না। এটা সব রাজ্যকে স্পষ্টভাবে বুঝতে হবে।”

আরও পড়ুন: SIR প্রক্রিয়ায় গোলমাল নিয়ে কড়া নির্দেশ, ডিজিকে ব্যক্তিগত হলফনামা দিতে বলল শীর্ষ আদালত

সোমবার শুনানিতে মুখ্যমন্ত্রীর পক্ষে সওয়াল করা আইনজীবী আদালতে জানান, নামের সামান্য ভুলের কারণেই বহু মানুষকে শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে। এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি স্মরণ করিয়ে দেন, আগের শুনানিতে আদালতকে জানানো হয়েছিল যে রাজ্য পর্যাপ্ত কর্মী না দেওয়ায় কমিশন বাইরে থেকে লোক নিয়োগ করতে বাধ্য হয়েছে। এরপরই বিচারপতি বলেন, রাজ্য সরকারের তরফে যে ৮,৫০৫ জন অফিসার নিয়োগের তালিকা দেওয়া হয়েছে কমিশনকে, সেই গ্রুপ বি অফিসারদের তালিকা মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ডিইও ও ইআরও-দের কাছে রিপোর্ট জমা করতে হবে। তাঁদের তথ্য খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, কাকে কাজ দেওয়া হবে।মাইক্রো অবজারভাররা শুধুই ইআরও-দের সাহায্য করবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইআরও-রা। যে সব নথির কথা বলা হয়েছে, সেগুলি ইআরও-দের গ্রহণ করতে হবে। নথি খতিয়ে দেখার জন্য অতিরিক্ত সময় দেওয়া হল।

আদালতে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির। তিনি বলেন, ‘২৯৪ জন ইআরও রয়েছেন, এই গ্রুপ বি অফিসাররা ইআরওকে রিপোর্ট করেন, এবং ইআরও একজন গ্রুপ এ অফিসার। সমস্ত ইআরও অর্থাৎ ২৯৪ জন সবাই গ্রুপ এ অফিসার, তাঁরা সবাই SDM, তাঁদের মধ্যে কিছু IAS Officer’, সওয়াল প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থের। এই মামলায় দেশের শীর্ষ আদালতের প্রশ্নের উত্তরে রাজ্য জবাব দেয়, ‘আমরা কমিশনের উত্তরের অপেক্ষা করছিলাম।’ এর পর প্রধান বিচারপতি বলেন, ‘আমরা তথ্য নিয়ে কোনও বিতর্ক চাইনা, তাহলে আমাদের মুখ্যসচিবকে হলফনামা দিতে বলতে হবে’।দিওয়ান আরও বলেন, আমরা অবিলম্বে নির্দেশ দিয়ে দেব এই আধিকারিকদের ডেপ্লয় করার জন্য। কারণ কোনওভাবেই এত মানুষ, যাঁরা আগেই ম‍্যাপড ছিলেন তাঁদের নাম বাদ দিতে দেওয়া যায় না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হচ্ছে না। আরও সাতদিন সময় দেওয়া হল স্ক্রুটিনির জন্য।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto