Monday, March 30, 2026
HomeScrollআবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে টাকা দাবির অভিযোগ, জেলা তৃণমূল সভাপতিকে ঘিরে...
East Midnapore

আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে টাকা দাবির অভিযোগ, জেলা তৃণমূল সভাপতিকে ঘিরে বিতর্ক পাঁশকুড়ায়

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) পাঁশকুড়া (Panskura) এলাকায় আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নামে একাধিক সংখ্যালঘু পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ উঠেছে জেলা তৃণমূল (TMC) সভাপতির বিরুদ্ধে। টাকা দিতে না পারায় বহু পরিবারের নাম আবাসের তালিকা থেকে বাদ পড়েছে বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

পাঁশকুড়ার মাইসোরা গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামে বহু সংখ্যালঘু পরিবারের বসবাস। অভিযোগ, তাঁদের মধ্যে অনেকেই ভাঙাচোরা মাটির বাড়িতে থাকেন এবং সরকারি আবাস প্রকল্পে ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন। সার্ভে হয়ে তালিকায় নামও উঠেছিল। কিন্তু পরে দেখা যায়, চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়েছে।

আরও পড়ুন: ভোটের আগে ইডির বড় পদক্ষেপ, কয়লা পাচার মামলায় গ্রেফতার ২

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পাঁশকুড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় এবং স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা দাবি করা হয়। অভিযোগ, দাবি মতো টাকা দিতে না পারায় তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ক্ষুব্ধ বাসিন্দাদের বক্তব্য, প্রসেস লিস্টে নাম দেখার পরও শেষপর্যন্ত বঞ্চিত হতে হয়েছে। ফলে বহু পরিবার এখনও কাঁচা বাড়িতেই বসবাস করছেন।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে বিজেপি এই ঘটনাকে ইস্যু করে শাসকদলকে কটাক্ষ করেছে। অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষ। প্রশাসনের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মেলেনি।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot