Wednesday, February 11, 2026
HomeScrollWhatsap-এ হুমকি! ম্যাসেজ দেখেই তড়িঘড়ি মুম্বই পুলিশের দ্বারস্থ ‘ধুরন্ধর’ রণবীর সিং
Ranveer Singh

Whatsap-এ হুমকি! ম্যাসেজ দেখেই তড়িঘড়ি মুম্বই পুলিশের দ্বারস্থ ‘ধুরন্ধর’ রণবীর সিং

সাম্প্রতিক সময়ে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন কিছু নয়

ওয়েব ডেস্ক: হোয়াটসঅ্যাপে (Whatsapp) এল হুমকি (Threat)। ভয়েস ম্যাসেজে (Voice Message) বলা হল, প্রাণে মেরে ফেলা হবে। আর প্রাণ বাঁচাতে চাওয়া হল বিপুল অঙ্কের টাকা। সেই সঙ্গে হুমকির প্রেরক নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi Gang) বলে দাবি করল। সোমবার দেশের ‘ধুরন্ধর’ (Dhurandhar) অভিনেতা রণবীর সিংয়ের (Ranveer Singh) মোবাইলে আসা হুমকি ম্যাসেজকে কেন্দ্র করে তোলপাড় বলিউড (Bollywood)।

জানা গিয়েছে, এই হুমকি পাওয়ার পরই মুম্বই পুলিশকে (Mumbai Police) বিষয়টি জানান অভিনেতা। এরপর তড়িঘড়ি তাঁর বাসভবনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যে নম্বর থেকে ভয়েস নোট পাঠানো হয়েছে, সেই সিমের মালিককে চিহ্নিত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: ‘ম্যায় হুঁ না’ ছবির সিক্যুয়েলে দ্বৈত চরিত্রে শাহরুখ?

যদিও সাম্প্রতিক সময়ে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন নয়। ৮ ফেব্রুয়ারি মুম্বইয়ের জুহু এলাকায় পরিচালক রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনার পর থেকেই এ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ওই ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় পুনে পুলিশ পাঁচজনকে আটক করেছে, যাঁদের সঙ্গে বিশনোই গ্যাংয়ের যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast