Thursday, May 14, 2026
HomeBig newsচূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি
Election Commission

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি

শুনানি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত

কলকাতা: ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসআইআরের শুনানি (Bengal SIR Hearing), ২৮ ফেব্রুয়ারি বের হবে চূড়ান্ত ভোটার তালিকা, জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। বাংলায় এসআইআরের শুনানি, নথি স্ক্রুটিনির দিনক্ষণ বাড়ানো হল। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বাংলায়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল (CEO Manoj Kumar Agarwal ) দিল্লির নির্বাচন সদনে গিয়ে বৈঠক করার পরেই ওই নির্দেশিকা প্রকাশিত হয়।এর আগে ১৪ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্ধারিত হয়েছিল। সেই সময়সীমা বদলে আরও দুই সপ্তাহ বাড়ানো হল।

ইআরও এবং এইআরও-রা যাতে নথি যাচাই সম্পূর্ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। মাইক্রো অবজারভারদের কোনও সিদ্ধান্ত নেওয়া কোনও অধিকার নেই। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সীমা বেড়েছে। স্ক্রুটিনির জন্য সাত দিন সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে শীর্ষ আদালত। সেই সঙ্গে জানানো হয়েছে, ইআরও-রা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের জেরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছিল সোমবারই।

আরও পড়ুন: ১৫ অগস্ট নয় আরও আগে পাবেন ১৫০০ টাকা, বিরাট ঘোষণা মমতার

মঙ্গলবার এসআইআরের নতুন সূচি প্রকাশ করে কমিশন জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি বের হবে চূড়ান্ত ভোটার তালিকা। দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ইতিমধ্যেই এই নির্দেশিকা চলে এসেছে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে।নির্বাচন কমিশনের নতুন সূচি বলছে, যে সমস্ত নোটিস মানুষের কাছে গিয়েছে সেগুলির শুনানি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। শুনানির পর সমস্ত নথিপত্র যাচাই, নিষ্পত্তি করার কাজ চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরেও আরও বেশ কিছু ধাপ পেরিয়ে চূড়ান্ত ভোটার তালিকা বের হবে ২৮ ফেব্রুয়ারি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto