Wednesday, February 11, 2026
Homeএই মুহূর্তেSIR:  সুপ্রিম নির্দেশ মতো রাজ্যের তরফে গ্রুপ বি আধিকারিকদের তালিকা জমা আদালতে

SIR:  সুপ্রিম নির্দেশ মতো রাজ্যের তরফে গ্রুপ বি আধিকারিকদের তালিকা জমা আদালতে

Whats App-এ বেশিরভাগ নির্দেশ কমিশনের, আপত্তি তুলল তৃণমূল কংগ্রেস

ওয়েবডেস্ক-  এসআইআর (SIR)  নিয়ে কমিশন (Election Commission)  ও তৃণমূল কংগ্রেসের (TMC)  মধ্যে চরম পর্যায়ে পৌঁছেছে রাজনৈতিক দ্বন্দ্ব। সুপ্রিম কোর্টে (Supreme Court)  পর্যন্ত পৌঁছে গেছে এই বিতর্ক। যেখানে রাজ্যের হয়ে নিজে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  ।  অভিযোগ উঠেছিল নির্বাচন কমিশন হোয়াটস অ্যাপে নির্দেশ দেয়, যা নিয়ে আপত্তি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রধান বিচারপতির নেতৃত্বধীন বেঞ্চে আইনজীবী কপিল সিব্বল জানিয়েছিলেন, নির্বাচন কমিশন জানিয়েছিলেন বেশির ভাগ নির্দেশ হোয়াটস অ্যাপে (Whats App)  দেয়, যা প্রতিষ্ঠান বিরোধী আচরণ বলেই দাবি ছিল তাঁর। এবার সেই একই আপত্তি জানাল তৃণমূল কংগ্রেসও।

এদিকে সুপ্রিম নির্দেশ মতো রাজ্যের তরফে গ্রুপ বি আধিকারিকদের (Group B Officer)  তালিকা আদালতে জমা  দেওয়া হয়েছে। এই গ্রুপ বি আধিকারিকদের মধ্যে অনেকেই SIR শুনানিতে  AERO পদে কাজ করছেন। লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছেন ১০৪ জন। আপার ডিভিশন ক্লার্ক রয়েছেন ১১৭২ জন। ক্লার্ক রয়েছেন ১৪০০ জন। রাজ্যের বিভিন্ন পদের কর্মী রয়েছেন এই তালিকায়। মুখ্য সচিবকে ইতিমধ্যে চিঠি দিয়েছে রাজ্যের সিইও দফতর।

আরও পড়ুন-  চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি

কোন কর্মী কোন জেলায় কোন বিধানসভা  কেন্দ্রে তার বাড়ি কোন জেলায়  কোন বিধানসভা এলাকায় কোন পদে কর্মরত, এছাড়া  ভিজিলেন্স ক্লিয়ার আছে কিনা এই সংক্রান্ত সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। মোবাইল নম্বর, ই মেইল আই ডি জানতে চেয়েছে। এদের প্রত্যেকের এপিক নম্বর চেয়ে পাঠানো হয়েছে।  এপিক নম্বরের মাধ্যমেই লগইন আইডি তৈরি করবে নির্বাচন কমিশন। নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের জন্য এই কর্মীদের লগইন আই ডি দেওয়া হবে।

এখনও পর্যন্ত রাজ্যে ১ কোটি ৪১ লক্ষ ভোটারের শুনানি সম্পূর্ণ হয়েছে। ১ কোটি ৪৮ লক্ষ শুনানি নোটি বিলি হয়েছে।  ৩ কোটি ৫৫ লক্ষ ৬৭৯ শুনানির নোটিস ইস্যু করা হয়েছে।

 

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast