Tuesday, June 30, 2026
HomeScrollক্যান্সারের কোন কোন টিকা ভারতে রয়েছে? খরচই বা কত? দেখে নিন একনজরে
Cancer Vaccine

ক্যান্সারের কোন কোন টিকা ভারতে রয়েছে? খরচই বা কত? দেখে নিন একনজরে

অস্ত্রোপচার, কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপির পাশাপাশি এখন গুরুত্ব বাড়ছে ক্যান্সার টিকার

ওয়েব ডেস্ক: ক্যান্সার (Cancer) নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। সেই কারণে এই মারণরোগের চিকিৎসার জন্য অস্ত্রোপচার, কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপির পাশাপাশি এখন টিকার (Cancer Vaccine) উপর বাড়ছে গুরুত্ব। বিশ্বব্যাপী কয়েকটি টিকা ইতিমধ্যেই বাজারে এসেছে এবং দেশে নিয়মিত ব্যবহারও হচ্ছে। আবার কিছু টিকা এখনও গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে রয়েছে। এখন একনজরে দেখে নিন, বর্তমানে ভারতে ক্যান্সারের কী কী টিকা রয়েছে।

জরায়ুমুখের ক্যান্সারের টিকা

জরায়ুমুখের ক্যান্সার (Cervical Cancer), যা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে হয়, তা রোধে এইচপিভি ভ্যাকসিন অত্যন্ত কার্যকর। ৯ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত এই টিকা নেওয়া যায়। তবে বয়স অনুযায়ী ডোজের সংখ্যা আলাদা। চিকিৎসকদের মতে, টিকা নেওয়ার আদর্শ বয়স ৯ বছর। সাধারণত ৯ থেকে ১২ বছর বয়সে দু’টি ডোজ দেওয়া হয়। ১৫ বছর বা তার বেশি বয়স হলে তিনটি ডোজ প্রয়োজন হয়। বর্তমানে ভারতে সার্ভাভ্যাক, গার্ডাসিল-৪, সার্ভারিক্স এবং গার্ডাসিল-৯, এই চার ধরনের এইচপিভি টিকা পাওয়া যায়। এই টিকার দাম সাধারণত ২ হাজার থেকে ৪ হাজার টাকার মধ্যে।

আরও পড়ুন: বিতর্কিত ভিডিও, হিমন্তের বিরুদ্ধে FIR-এর দাবিতে সুপ্রিম কোর্টে বামেরা! কী বললেন প্রধান বিচারপতি?

হেপাটাইটিস-বি টিকা

হেপাটাইটিস-বি ভাইরাস লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে এবং দীর্ঘদিন সংক্রমণ থাকলে লিভার ক্যান্সার বা সিরোসিসের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। হেপাটাইটিস-বি টিকা (Hepatitis-B Vaccine) সরাসরি ক্যান্সারের টিকা না হলেও এটি পরোক্ষভাবে লিভার ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই টিকা সাধারণত প্রায় ৬০ বছর বয়স পর্যন্ত নেওয়া যায়। সাধারণত তিনটি ডোজে সম্পূর্ণ টিকাকরণ করা হয়। বেসরকারি হাসপাতালে এই টিকার খরচ প্রায় ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে।

বিসিজি টিকা

বিসিজি টিকা (BCG Vaccine) মূলত যক্ষ্মা প্রতিরোধের জন্য পরিচিত হলেও ক্যান্সার চিকিৎসাতেও এর বিশেষ ভূমিকা রয়েছে। যাঁদের মূত্রথলির ক্যান্সার ধরা পড়েছে বা অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার বাদ দেওয়া হয়েছে, তাঁদের ক্ষেত্রে পরবর্তী চিকিৎসা হিসেবে বিসিজি টিকা দেওয়া হয়। ক্যান্সার যেন আবার ফিরে না আসে, সে জন্যই এই টিকা দেওয়া হয়।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO