Thursday, February 12, 2026
HomeScrollনিপা ভাইরাসে আক্রান্ত তরুণী নার্সের মৃত্যু
Nipah virus

নিপা ভাইরাসে আক্রান্ত তরুণী নার্সের মৃত্যু

দীর্ঘ লড়াইয়ের পর বারাসতের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই নার্স

পূর্ব বর্ধমান: নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত তরুণী নার্সের মৃত্যু। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বিকেলে বারাসাতের (Barasat) একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ায় (Katwa)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েন ওই নার্স। ১০ জানুয়ারি তাঁকে বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় নিপা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

আরও পড়ুন: শ্রম কোড বাতিলের দাবিতে রাজ্যজুড়ে শিল্প ধর্মঘট ‘সফল’ বলে দাবি ট্রেড ইউনিয়নের

জানুয়ারির শেষদিকে কিছুটা সুস্থ হয়ে ভেন্টিলেশন থেকে বেরিয়েও আসেন তিনি। তবে পরবর্তীতে আবার শ্বাসকষ্ট শুরু হয়। দীর্ঘ সময় কোমায় থাকা ও ক্রিটিক্যাল কেয়ারে থাকার কারণে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যায় বলে চিকিৎসকরা জানান। পাশাপাশি অটোনোমিক নার্ভাস সিস্টেম ঠিকমতো কাজ করছিল না এবং ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হওয়ায় ফের ভেন্টিলেশনে দেওয়া হয়। শেষপর্যন্ত বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্য দফতর সূত্রে নজরদারি ও প্রোটোকল জোরদার করা হয়েছে।

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast WDBOS https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/