ওয়েবডেস্ক- বৈধ নথি ছাড়াই বিমান চালানোর অভিযোগে এয়ার ইন্ডিয়াকে (AIR INDIA) ১ কোটি টাকা জরিমানা (penalty) করল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA)। সূত্রের খবর, শুধু আর্থিক জরিমানাই নয়, সংস্থার একাধিক ইঞ্জিনিয়ারিং পদাধিকারীকে দায়িত্ব থেকে সরানোর নির্দেশও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এয়ারওয়ার্থিনেস রিভিউ সার্টিফিকেট’ বা ARC এর সঠিক নথি ছাড়াই বিমান চালানোর অভিযোগে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। কীভাবে বৈধ সার্টিফিকেট ছাড়া বিমানকে বাণিজ্যিক পরিষেবায় চালানো হল? উঠছে প্রশ্ন
নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে জানানো হয়েছে, এই ত্রুটি সংস্থার নিরাপত্তা মানদণ্ড ও জনবিশ্বাস দুটিতেই আঘাত করেছে। অভিযোগ, একটি এয়ারবাস এ৩২০ বিমান গত বছরের ২৪ ও ২৫ নভেম্বর দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই ও হায়দরাবাদের মধ্যে মোট ৮ বার ওড়ে বাধ্যতামুলক এয়ারওয়ার্থিনেস রিভিউ সার্টিফিকেট ছাড়াই। এই শংসাপত্র প্রতি বছর নিরাপতা ও বিধিনিষেধ মেনে চলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দেওয়া হয়। ঘটনার পর সংস্থার অভ্যন্তরীণ তদন্তে একাধিক সিস্টেমিক ফেলিওর- এর কথা সামনে আসে। রিপোর্টে স্বীকার করে নেওয়া হয়, নিয়ম মেনে চলার সংস্কৃতি আরও জোরদার করা জরুরি। বিমান চালককদের ভূমিকাও প্রশ্নের মুখে। তদন্তে বলা হয়েছে, উড়ানের আগে নির্ধারিত প্রক্রিয়া সম্পূর্ণভাবে মানা হয়নি।
আরও পড়ুন- অবশেষে উত্তরপ্রদেশে সমাধান হল ‘নাগিন’ রহস্যের!
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি, জারি হওয়া নির্দেশে DGCA-এর যুগ্ম ডিরেক্টর মনীশ কুমার এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসেনকে চিঠি দিয়ে জানান, এই ঘটনা সংস্থার নিরাপত্তা অনুশাসনকে ক্ষতিগ্রস্ত করেছে, ও সাধারণ মানুষের আস্থায় আঘাত দিয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।







