Thursday, April 2, 2026
HomeScrollকালই ভারত মণ্ডপমে এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬ উদ্বোধন মোদির, থাকবেন একাধিক দেশের...

কালই ভারত মণ্ডপমে এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬ উদ্বোধন মোদির, থাকবেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা

অনুষ্ঠানের লক্ষ্য হল বিশ্বব্যাপী এআই ইকোসিস্টেমের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধি, ব্যবসায়িক সুযোগ তৈরি করা

ওয়েবডেস্ক-  আগামীকাল, ১৬ ফেব্রুয়ারি দিল্লিতে (Delhi)  ভারত মণ্ডপমে এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬- (AI Impact Expo 2026)  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । পাঁচদিন ধরে এই ইভেন্টটি চলবে। এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে ৩০০+ প্যাভিলিয়ন, ৬০০টি স্টার্টআপ, ১৩টি দেশের প্যাভিলিয়ন এবং বিশ্ব নেতারা উপস্থিত থাকবেন। সোমবার বিকেল ৫টা নাগাদ এই অনুষ্ঠান হবে।

আগামী ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬’,  ১৬ থেকে ২০ ফেব্রুয়ারী, ২০২৬ পর্যন্ত ভারত মণ্ডপে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের পাশাপাশি অনুষ্ঠিত হবে। এই এক্সপোটি ৭০ হাজার বর্গ মিটারের বেশি এলাকাজুড়ে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বব্যাপী প্রযুক্তি সংস্থা, স্টার্টআপ, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য সরকার ও আন্তর্জাতিক অংশীদাররা অংগ্রহণ করবে। এক্সপো ১০টি এরিনা এবং ১৩টি দেশের প্যাভিলিয়ন জুড়ে বিস্তৃত।

এই তেরোটি দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, সার্বিয়া, এস্তোনিয়া, তাজিকিস্তান, আফ্রিকার দেশগুলির অংশগ্রহণ থাকবে। এক্সপোতে ৩০০ টিরও বেশি কিউরেটেড প্রদর্শনী প্যাভিলিয়ন এবং তিনটি বিষয়ভিত্তিক চক্র -মানুষ, গ্রহ এবং অগ্রগতি – এর প্রদর্শনী প্যাভিলিয়ন এবং লাইভ ডেমোনস্ট্রেশন আয়োজন করা হবে। ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো ২০২৬-এ আন্তর্জাতিক প্রতিনিধি সহ ২.৫ লক্ষেরও বেশি দর্শনার্থী আসবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানের লক্ষ্য হল বিশ্বব্যাপী এআই ইকোসিস্টেমের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধি এবং ব্যবসায়িক সুযোগ তৈরি করা। এক্সপো এবং সামিট চলাকালীন ৫০০ টিরও বেশি অধিবেশনের আয়োজন করা হবে, যেখানে ৩,২৫০ জনেরও বেশি দূরদর্শী বক্তা এবং প্যানেল সদস্য অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন-  বিমানে গান বাজেলে, ভ্লগিং করলে হবে শাস্তি! জানাল কেন্দ্র

এই অধিবেশনগুলিতে বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক প্রভাবকে স্বীকৃতি দেওয়া এবং প্রতিটি বিশ্ব নাগরিকের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিশ্চিত করার জন্য ভবিষ্যতের পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভূটান, বলিভিয়া, ব্রাজিল, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্রীস, গায়ানা, কাজাখস্তান, লিচেনস্টাইন, মরিশাস, সার্বিয়া, স্লোভাকিয়া, স্পেন, শ্রীলঙ্কা, সেশেলস, সুইৎজারল্যান্ড, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবে।

 

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot