Wednesday, April 8, 2026
HomeScrollবাম শিবিরে অন্তর্দ্বন্দ্বের কারণেই কি ‘বিদ্রোহী’ প্রতীক উর? কী জানালেন সেলিম?
CPIM

বাম শিবিরে অন্তর্দ্বন্দ্বের কারণেই কি ‘বিদ্রোহী’ প্রতীক উর? কী জানালেন সেলিম?

এই ধরনের কর্মীদের হারালে সন্তানহারা হওয়ার সমান বেদনা হয়: মহম্মদ সেলিম

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে সাংবাদিক সম্মেলনে বাম শিবিরের রণনীতি সম্পর্কে একাধিক মন্তব্য করলেও ‘গলার কাঁটা’ প্রতীক উর রহমানকে (Pratik Ur Rahman) নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন সিপিআইএম-এর (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)। সম্প্রতি বিদ্রোহী হয়ে ওঠা এই যুব বাম নেতাকে নিয়ে প্রশ্ন করতেই সেলিম স্পষ্টভাবে জানিয়ে দেন, “আমি কারও শুনানির জন্য বসিনি। আমি রায় দেব কী করে। সাংবাদিক সম্মেলন এসবের জায়গা নয়।”

দলের মধ্যেই কি অন্তর্দ্বন্দ্ব? এ প্রসঙ্গে বলতে গিয়ে মহম্মদ সেলিম বলেন, “গত দেড়-দু’মাসে ওর বিরুদ্ধে অভিযোগ আসে। তারপর আমি নিজে সমস্যা সমাধানে নামলাম। তখন থেকেই সম্পর্কটা ঢিলে হয়ে গেল। সংবাদমাধ্যম থেকে জানলাম, ও নাকি অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ করেছে। এনিয়ে এবার দল সিদ্ধান্ত নেবে। যখন তা নেওয়া হবে, আপনাদের জানানো হবে।” দলের অবস্থান স্পষ্ট করে সেলিম আরও বলেন, “প্রতীকের ব্র্যান্ড ভ্যালু সিপিএম থেকেই তৈরি হয়েছে। এই ধরনের কর্মীদের হারালে সন্তানহারা হওয়ার সমান বেদনা হয়। মা সন্তানের মৃতদেহ আগলে রাখে! এটা সায়েন্টিফিক নয়।”

আরও পড়ুন: ২৬-এর ভোটের আগে বড় ভাঙন বিজেপিতে, এই বিজেপি বিধায়ক যোগ দেবেন তৃণমূলে

সম্প্রতি হুমায়ুন কবীরের সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বৈঠকে ঘিরে বাম শিবিরের অন্দরেই শুরু হয় মতভেদ। সিপিআইএম-এর একাংশের দাবি ছিল, এই বৈঠকের বিষয়ে নাকি অনেকে গুণাক্ষরেও জানতেন না। তরুণ প্রজন্মের বামেদের মধ্যে অসন্তোষ ক্রমশ স্পষ্ট হতে থাকে। এরই মধ্যে সামনে আসে একটি চিঠি। চিঠিতে নৈতিকতার প্রসঙ্গকে গুরুত্ব দিয়ে জেলা ও রাজ্য নেতৃত্বের ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে না পারার কথা উল্লেখ করা হয়েছে। মানসিক দ্বন্দ্বের কথা জানিয়ে ওই নেতা বর্তমান পরিস্থিতি থেকে অব্যহতি চেয়েছেন প্রতীক উর রহমান।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto