Friday, July 10, 2026
HomeScrollSIR তদারকি, রাজ্যের সব বিচারকদের ছুটি বাতিল, নির্দেশ হাইকোর্টের
High Court

SIR তদারকি, রাজ্যের সব বিচারকদের ছুটি বাতিল, নির্দেশ হাইকোর্টের

নিম্ন আদালতগুলির কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই নির্দেশিকা জারি হয়েছে

ওয়েবডেস্ক- রাজ্যে বিধানসভা ভোটের (Assembly Election 2026) আগের এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত চাপানউতোর। এই সুষ্ঠু সমাধানের হস্তক্ষেপ করতে হয়েছে আদালতকে। আদালতের পর্যবেক্ষণেই এই কাজ সম্পন্ন জবে। এই কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য হাইকোর্ট (High Court) একটি নির্দেশিকা জারি করেছে। নিম্ন আদালতগুলির কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই নির্দেশিকা জারি হয়েছে। সেখানে বলা হয়েছে প্রত্যেক জেলা জজ, জেলা শাসক ও পুলিশ সুপারদের ডেকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২৫০ জন বিচারকের তালিকা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট।

প্রত্যেক বিধানসভা ভিত্তিক একজন একজন করে জুডিশিয়াল অফিসার চেয়েছে কমিশন। এসআইআর-এর কাজ হবে সব বিচার বিভাগের তদারকিতে। আর সেই কারণের রাজ্যের সব বিচারকদের ছুটি বাতিল (Judges Leave Cancelled) করে দিল হাইকোর্ট। অসুস্থতা ছাড়া কোনও বিচারক ছুটি নিতে পারবেন না, এই বিজ্ঞপ্তি জারি করেছে হাইকোর্ট। SIR এর একদম শেষ পর্যায়ের কাজের বড় অংশ বিচার বিভাগের উপর দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পরেই বিচারকদের ছুটি বাতিল নির্দেশিকা হাইকোর্টের। এই সময়ে ২৫০ জুডিশিয়াল অফিসারের তালিকা হাইকোর্টের রেজিস্টারকে পাঠিয়েছে কমিশনকে।

আরও পড়ুন- শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, ৫০০০ টাকাও পাবেন মহিলারা, কোন প্রকল্পে? কী যোগ্যতা প্রয়োজন? জেনে নিন এই ভিডিয়োয়

NDPS ও পকসো আদালতের একশো জন বিচারক ছাড়াও অন্যান্য মামলার ১৫০ জন বিচারকের নাম রয়েছে এই তালিকায়।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে চাপানউতোর তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কমিশনের একাধিক গাফিলতির কথা আদালতে সামনে রেখে সওয়াল করেন। এই পরিস্থিতিতে রাজ্যে রাজনীতিতে ভোটের আগেই এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এসআইআর মামলা চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছিলেন, বিশেষ পরিস্থিতির জন্য ব্যতিক্রমী নির্দেশ।

প্রধান বিচারপতি বলেন, “সব বিষয় জুডিশিয়াল অফিসাররা দেখবেন। সরকারি বাবুরা জুডিশিয়াল অফিসারদের কাজে সহযোগিতা করবে না, এটা আমরা হতে দেব না। জুডিশিয়াল অফিসারদের অপমানিত হতে দেব না’।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888