Wednesday, May 6, 2026
HomeScroll‘ধুরন্ধর’-এর ‘বড়ে সাহাব’ কি দাউদ ইব্রাহিম? রণবীরের ‘সুপারহিট’ সিনেমায় বড় চমক
Dhurandhar: The Revenge

‘ধুরন্ধর’-এর ‘বড়ে সাহাব’ কি দাউদ ইব্রাহিম? রণবীরের ‘সুপারহিট’ সিনেমায় বড় চমক

কার জীবন থেকে অনুপ্রাণিত ‘বড়ে সাহাব’ চরিত্রটি? দেখুন

ওয়েব ডেস্ক: মুক্তির পর থেকেই একের পর এক চমক দিয়ে চলেছে আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar: The Revenge)। রাজনৈতিক ইঙ্গিত, বাস্তব ঘটনার ছায়া—সব মিলিয়ে ছবিটি এখন আলোচনার কেন্দ্রে। কখনও পর্দায় উঠে এসেছে নরেন্দ্র মোদির নোটবন্দি বা শপথগ্রহণ, আবার কখনও চরিত্রের মধ্যে মিল খোঁজা হয়েছে নওয়াজ শরিফের সঙ্গে।

তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চায় ছবির রহস্যময় চরিত্র ‘বড়ে সাহাব’ (Bade Sahab)। মুক্তির আগেই এই চরিত্রকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছিল। কে এই অন্ধকারজগতের নিয়ন্ত্রক? প্রথমে শোনা গিয়েছিল, চরিত্রটি সম্পূর্ণ কাল্পনিক, এমনকি সলমন খান বা ইমরান হাশমির মতো তারকাদের নামও জড়িয়েছিল এই ভূমিকায়। কিন্তু ছবি মুক্তির পর বদলে যায় সব হিসেব।

আরও পড়ুন: গাজার বাস্তবতায় আপত্তি! মোদির ভারতে মুক্তি পাবে না অস্কার মনোনীত সিনেমা

সিনেমাপ্রেমীদের একাংশের দাবি, ‘বড়ে সাহাব’ চরিত্রটি অনেকাংশে দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) জীবন থেকে অনুপ্রাণিত। ছবিতে দেখা যায়, সত্তরোর্ধ্ব এক শয্যাশায়ী ব্যক্তি, যিনি নিজে সামনে না এলেও অঙ্গুলিহেলনে চালান বিশাল অপরাধ সাম্রাজ্য। বাস্তবেও দাউদের ক্ষেত্রেও এমনই নানা জল্পনা বহুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে। তিনি কি এখনও জীবিত? নাকি অন্তরালে কোথাও লুকিয়ে রয়েছেন? এইসব প্রশ্ন প্রায়ই ঘুরপাক খায়।

দর্শকদের মনে আরও একটি প্রশ্ন জোরালো হয়েছে, দাউদের যেসব ছবি জনমানসে রয়েছে, সেগুলি মূলত তাঁর যুবক বয়সের। তাহলে ছবিতে দেখানো বৃদ্ধ চরিত্রের সঙ্গে এত মিল কীভাবে? এই জায়গাতেই প্রশংসা কুড়িয়েছেন পরিচালক আদিত্য ধর। তাঁর নিখুঁত ডিটেলিং এবং চরিত্র নির্মাণ ছবিটিকে অন্য মাত্রা দিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ‘বড়ে সাহাব’-এর ভূমিকায় অভিনয় করেছেন দানিশ ইকবাল। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা এর আগেও আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করেছেন। তাঁর অভিনয় ও মেকআপ—দুটিই দর্শকদের চমকে দিয়েছে। পাশাপাশি এই নিখুঁত কাস্টিংয়ের জন্য কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়াও প্রশংসা পাচ্ছেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto