Wednesday, May 6, 2026
HomeBig newsদেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Narendra Modi

দেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং-এর রেকর্ড ভেঙে দিলেন মোদি

ওয়েবডেস্ক-  ভোটের মুখের বড় খবর। ভারতের রাজনীতিতে নজিরবিহীন রেকর্ড। রবিবার ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi) , দেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা সরকার প্রধান হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। সিকিমের (Sikkim)  প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং- (Former Chief Minister Pawan Kumar Chamling) এর রেকর্ড ভেঙে দিয়েছেন।

চামলিং ৮,৯৩০ দিন ক্ষমতায় থেকে শীর্ষে ছিলেন,  যেখানে মোদি ৮,৯৩১ দিন পূর্ণ করে এই নতুন মাইলফলক স্থাপন করেছেন। এই রেকর্ডটি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তার শাসনকাল (২০০১-২০১৪) এবং ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সম্মিলিত সময়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর এই রেকর্ড রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তিনি শুধু দীর্ঘতম সময়ের শাসকের রেকর্ডই গড়েননি, বরং টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আরেকটি ঐতিহাসিক রেকর্ডও নিজের নামে করেছেন।

গুজরাটের মাটি থেকে দিল্লির ক্ষমতার কেন্দ্রে তার এই যাত্রাকে ভারতের রাজনীতিতে দীর্ঘ সেবা এবং সাফল্যের একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।  যা জনসমর্থনের বড় প্রমাণ বলেও মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-  এটিএম নিয়মে বড় বদল আনছে বিভিন্ন ব্যাঙ্ক!

গুজরাটের ভদনগরের সাধারণ পরিবার থেকে উঠে আসা মোদির রাজনৈতিক পথচলা যথেষ্ঠ উল্লেখযোগ্য। অত্যন্ত গরিবতার মধ্যে দিয়ে বড় হয়ে ওঠা। শৈশবে বাবার সঙ্গে রেলস্টেশনে চা বিক্রি, এর পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও পরে বিজেপির সঙ্গে যুক্ত হয়ে সংগঠনে নিজের জায়গা তৈরি করা।

২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, এক দশকের বেশি সময়ে এই পদে ছিলেন। পরে ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এখনও পর্যন্ত তিনি গুজরাটের দীর্ঘতম মেয়াদি মুখ্যমন্ত্রী হিসেবেও পরিচিত। সেই সঙ্গে তিনি দেশের প্রথম প্রধান প্রধানমন্ত্রী, যিনি স্বাধীনতার (Independence) পর জন্মগ্রহণ করেছেন। আর তিনিই একমাত্র প্রধানমন্ত্রী, যার মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে।

২০১৪, ২০১৯ এবং ২০২৪—টানা তিনবার লোকসভা (Lok Sabha Elections)  নির্বাচনে জয়ী হয়ে নিজের রাজনৈতিক অবস্থান আরও মজবুত করেছেন মোদি। ২০২৫ সালের জুলাইয়ে ইন্দিরা গান্ধীকে ( Indira Gandhi  )  পিছনে ফেলে দেশের দ্বিতীয় দীর্ঘতম মেয়াদি প্রধানমন্ত্রী হন মোদি। টানা ৪,০৭৮ দিন ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন তিনি,  যেখানে ইন্দিরার গান্ধীর মেয়াদ ছিল ৪,০৭৭ দিন। দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে এখনও শীর্ষে রয়েছেন জওহরলাল নেহরু।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto