Saturday, May 16, 2026
HomeScrollনাচের দৃশ্য শ্যুট করতে গিয়ে ঠিক কী হয়েছিল? সেই মুহূর্তের ভিডিও পুলিশের...
Rahul Arunodoy Banerjee Passes Away

নাচের দৃশ্য শ্যুট করতে গিয়ে ঠিক কী হয়েছিল? সেই মুহূর্তের ভিডিও পুলিশের হাতে!

অনুমতিই ছিল না শ্যুটিংয়ের, তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে

কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee Passes Away) নেই সেটা এখনও কেউ মানতে পারছেন না। শ্যুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এ হেন আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ সকলেই। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কীভাবে, তা নিয়ে একগুচ্ছ প্রশ্ন দানা বেঁধেছে। ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে একটি ফুটেজ। তাতে দেখা গিয়েছে, রাহুল জলে ভাসছিলেন, সেই ফুটেজে পরিষ্কার। জানা যাচ্ছে, রবিবার সাড়ে পাঁচটা নাগাদ রাহুল এবং সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র হাঁটুর সমান থাকা জলে শুটিং করছিলেন। হঠাৎই তারা একটি গর্তের মধ্যে পড়ে যান, তাদের ইউনিটের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু পুরুষ অভিনেতাকে বাঁচানো যায়নি।

পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সিরিয়ালের নাচের ভিডিয়ো শুট চলছিল। আচমকাই দুজনে একটি গর্তে পড়ে যান। শ্বেতাকে উদ্ধার করা গেলেও, রাহুল ধীরে ধীরে তলিয়ে যেতে থাকেন। তালসারি ও দিঘা পুলিশের যৌথ তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যেখানে শুটিং চলছিল সেখানে শুটিং করার জন্য কোন অনুমতি নেওয়া হয়নি, এবং পুলিশকে আগে থেকে জানানো হয়নি। এমনকি স্থানীয় থানাকেও বিষয়টি জানানো হয়নি। ইতিমধ্যেই এই ঘটনায় আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে। তালসারি পুলিশ দিঘা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, “প্রাথমিক পর্যায়ে তদন্ত হয়েছে। ওখানে যাঁরা যাঁরা সেই মুহূর্তে উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেকের বয়ান রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বাস হচ্ছে না, নায়কের অকাল প্রয়াণে বললেন পরিচালক রাজ

রাহুলের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর গাড়ির চালক। তিনি বলেন, “ইউনিটের ছয়-সাতজন জীবন বাজি রেখে লাফ দিয়েছিল রাহুলকে বাঁচাতে।তিনি বলেন, “ইউনিটের ছয়-সাতজন জীবন বাজি রেখে লাফ দিয়েছিল রাহুলকে বাঁচাতে। আমি স্পটে থেকেও কিছু করতে পারিনি। অনেকটা জল শরীরে ঢুকে গিয়েছিল। হাসপাতালে নিয়ে গিয়ে জল বের করার চেষ্টা করা হয়। কিন্তু তখন সব শেষ। এমনিতে টলিউডের শুটিংয়ে কোনও ডাক্তার থাকেন না। এখানেও ছিল না।”ইতিমধ্যেই ওসি প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়েছেন। জেলা পুলিশের তরফে ময়নাতদন্তের ভিডিও রেকর্ডের জন্য আবেদন করা হয়েছে। সমুদ্রে রাহুলের শেষ মুহূর্তের ভিডিও ফুটেজ পেয়েছে পুলিশ।তমলুকে রাহুলের ময়নাতদন্ত শেষ। অফিসিয়াল রিপোর্ট এখনই পাওয়া যাবে না। তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে, শরীরের মধ্যে পাকস্থলিতে, খাদ্যনালীতে নোনা জল ও বালি পাওয়া গিয়েছি। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, অভিনেতার ফুসফুস নোনাজলে ভরে গিয়েছিল। ঢুকে গিয়েছিল বালি। ফলে দমবন্ধ হয়ে যায়, থেমে যায় হৃদস্পন্দন, মৃত্যু হয় অভিনেতার। অনুমান করা হচ্ছে, সমুদ্রের নোনাজল ও অনেকটা বালি পেটে চলে যায়।তার জেরে মাল্টি মাল্টি অর্গান ফেইলিউর জেরে অভিনেতার মৃত্যু হয়েছে।

রাহুলের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা টলিউড। সোমবার সকালে বিজয়গড়ে তাঁর বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছন প্রসেনজিত চট্টোপাধ্যায়। শোকে বিহ্বল প্রসেনজিত কোনও কথা না বলে, হাত জোড় করে নীরবে গাড়িতে উঠে যান। রাজ চক্রবর্তীপরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’-এ অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই মর্মান্তিক মৃত্যুর খবর প্রথমে মেনে নিতে পারেননি পরিচালক। পরে যখন নিশ্চিত হলেন, ভাষা হারিয়ে ফেলেছেন রাজ।আচমকা এহেন খবরে ভেঙে পড়েছে গোটা টলিপাড়া। গভীর শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন থেকে রজতাভ দত্তরা।‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন রাহুল-সন্দীপ্তা। একসময়ের সহকর্মীর মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto