Sunday, May 17, 2026
HomeScrollবিশ্বকাপ কোয়ালিফায়ারে অঘটন! হতশ্রী ইতালিকে হারিয়ে ইতিহাস লিখল বসনিয়া
FIFA World Cup 2026

বিশ্বকাপ কোয়ালিফায়ারে অঘটন! হতশ্রী ইতালিকে হারিয়ে ইতিহাস লিখল বসনিয়া

২০১৮, ২০২২, ২০২৬- টানা তিন বিশ্বকাপে জায়গা পেল না ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি

ওয়েব ডেস্ক: ২০১৮, ২০২২, ২০২৬- টানা তিন বিশ্বকাপের (FIFA World Cup 2026) মূল পর্বে জায়গা করে নিতে পারল না চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দল। বিশ্ব ফুটবলের ইতিহাসে যা নিঃসন্দেহে এক চরম হতাশার অধ্যায়। আজ্ঞে হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি ইতালিকে (Italy Football Team) নিয়ে। স্বর্ণালী ইতিহাস বয়ে চলে এই ফুটবল দল বিশ্বকাপ খেলার যোগ্যতা প্রমাণ করতে এবারও ব্যর্থ।

আসন্ন ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ফাইনালে ঘরের মাঠে বসনিয়া-হারজেগোভিনা (Bosnia and Herzegovina Football Team) দলের কাছে টাইব্রেকারে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইতালি। ম্যাচের শুরুটা অবশ্য ইতালির পক্ষেই ছিল। ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন কিন। তবে ৪২ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাস্তোনি। ১০ জনের ইতালির বিরুদ্ধে আক্রমণের ঝড় তুলে ৭৯ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরায় বসনিয়া। এরপর অতিরিক্ত সময়ে একাধিকবার ইতালিকে বাঁচান গোলকিপার দোনারুমা। না হলে নির্ধারিত সময়েই ম্যাচ শেষ হয়ে যেতে পারত।

আরও পড়ুন: শেষ ম্যাচে কেঁদে ভাসালেন মেসি! এবার কি অবসর? ভেবেই মন খারাপ ভক্তদের

১২০ মিনিটেও নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই সম্পূর্ণ ভেঙে পড়ে ইতালি। প্রথম শটই মিস করেন ইতালির সেবাস্তিনো এসপোসিতো। অন্যদিকে বসনিয়া চারটি শটের চারটিতেই গোল করে। ইতালির প্রথম ও তৃতীয় শট ব্যর্থ হয়—ফল, ৪-১ ব্যবধানে পেনাল্টিতে জয় তুলে নেয় বসনিয়া। এই জয়ের ফলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বসনিয়া। এর আগে তারা প্রথমবার বিশ্বকাপ খেলেছিল ২০১৪ সালে। ১২ বছর পর আবারও ফুটবলের বিশ্বযুদ্ধে ফিরছে তারা। অন্যদিকে ইতালির জন্য এটি লজ্জার ইতিহাস। এই নিয়ে টানা তিনবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারল না ইউরোপের এই বিশ্বচ্যাম্পিয়ন দল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot