Tuesday, July 7, 2026
HomeBig newsমনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee

মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মনোনয়ন জমা দিয়ে কী বললেন মমতা?

ওয়েব ডেস্ক : মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে গিয়ে এই মনোনয়ন জমা দিলেন তিনি। এদিন মিছিল করে গিয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূল সুপ্রিমো। মূলত, ভবানীপুরে ভোট রয়েছে আগামী ২৯ এপ্রিল। তার জন্য মনোনয়ন প্রক্রিয়ায় শেষ দিন ৯ এপ্রিল। তার জন্য বুধবার ৮ এপ্রিল মনোনয়ন জমা দিলেন তৃণমূল সুপ্রিমো।

মনোনয়ন জমা দিয়ে মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে বলেছে, ‘এবার সরকার আমরাই গড়ব’। মনোনয়ন জমা দেওয়ার পর তাঁকে বিভিন্ন জায়গায় প্রচারে যেতে হবে বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, এ দিন এসআইআর নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছেন, ‘আমি মনের দুঃখ নিয়ে বলছি। কারণ এত নাম বাদ গিয়েছে মানুষের। আমি এখনও বলব এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। ৩২ লক্ষ নাম উঠেছে এক কোটি বিশ লাখের মধ্যে। সেটাও আমরা কোর্টে মামলা করেছিলাম তার জন্য।’

আরও খবর : মনোনয়ন জমা দিতে কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি আরও জানিয়েছেন, ‘বাদবাকি ৫৮ লক্ষ নাম তোলায় হয়নি। কিন্তু এরমধ্যে কিছু বাদ হতে পারে, যারা ডুপলিকেট ভোটার বা মৃত ভোটার। আর বিবেচনাধীন ভোটারদের মধ্যে যাদের নাম ওঠেনি, তাদের ভোটাধিকার দেওয়া উচিত। পরে ভোটার তালিকায় নাম তুলে কী হবে? তারা ভোট দিতে পারবেন না। সুতরাং এটা সুপ্রিম কোর্টের অর্ডার ছিল, যারা বিবেচনাধীন রয়েছে তাঁরা বৈধ ভোটার। তাঁদের নাম তোলা উচিত। সুপ্রিম কোর্ট বলেছিল, ট্রাইব্যুনালে ওই ভোটাররা যাবেন, আর সেখানেই এই মামলার নিষ্পত্তি হবে। কিন্তু, নাম ফ্রোজেন করে দেওযার মানে কি? সেটা মাথায় ঢুকছে না।’ এ নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি। সেখানে বিচার চাইব বলেও জানিয়েছেন মমতা।

এছাড়া মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, ‘আমার ধর্ম, কর্ম, আন্দোলন সব ভবানীপুরে। এখান থেকে জিতে আমরাই সরকার গড়ব।’ ভবানীপুরের সঙ্গে সঙ্গে ২৯৪টি আসনে তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে জেতানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com