Friday, July 10, 2026
HomeBig newsকোন বিধানসভায় কত নাম বাদ? সবচেয়ে বেশি নাম বাদ কোন কেন্দ্রে?
SIR

কোন বিধানসভায় কত নাম বাদ? সবচেয়ে বেশি নাম বাদ কোন কেন্দ্রে?

দেখে নিন কোন বিধানসভায় কত নাম বাদ গিয়েছে?

ওয়েব ডেস্ক : চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিল এসআইআর (SIR) প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা। তাতে ‘বিবেচনাধীন’ তালিকায় ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। তার পরে এই সব বিবেচনাধীনদের নামের (Under adjudication Names) নিষ্পত্তি করা হয়। তাতে বাদ গিয়েছে ২৭ লক্ষের বেশি ভোটারের নাম। এর মধ্যে কোন বিধানসভায় কত ভোটার বাদ গিয়েছে, সেই তথ্য এল কলকাতা টিভি’র হাতে। দেখা গিয়েছে সব থেকে বেশি নাম বাদ গিয়েছে শমসেরগঞ্জে। সেখানে ৭৪ হাজারের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে।

আরও খবর : স্বচ্ছ নির্বাচন করতে ‘জিরো টলারেন্স নীতি’ নেবে কমিশন, প্রতিটি বুথে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং

দেখে নেওয়া যাক কোন বিধানসভায় কত নাম বাদ গিয়েছে?

শমসেরগঞ্জ- ৭৪,৭৭৫
লালগোলা – ৫৫,৪২০
ভগবানগোলা – ৪৭,৪৯৩
রঘুনাথগঞ্জ – ৪৬,১০০
মোথাবাড়ি – ৩৭,২৫৫
সুতি – ৩৭,৯৬৫
জঙ্গিপুর – ৩৬,৫৮১
রাতুয়া – ৩৫,৫৭৩
মালতিপুর – ২৯,৪৮৯
সুজাপুর – ২৬,৮২৯
গোয়ালপোখর – ৩১,৩৮৪
করণদিঘি – ৩১,৫৬২
চোপড়া – ২৭,৮৯৮
বসিরহাট উত্তর – ২৩,৯০০
রাজারহাট নিউটাউন – ২৪,১৩২
কালিয়াগঞ্জ – ৬,২৯৭
হেমতাবাদ – ১৮,২১৫
ইটাহার – ১৮,৭৭০
রায়গঞ্জ – ১৩,৬৬৩
কুশমন্ডি – ১৩,৫৮১

উল্লেখ্য, চূড়ান্ত তালিকা প্রকাশের পর ধাপে ধাপে চলছিল বিবেচনাধীনদের ভোটারদের (Under adjudication Voters) নিষ্পত্তির কাজ। গত সোমবার সেই প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। তাতে বাদ গিয়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ভোটারের নাম। বিবেচনাধীন তালিকা থেকে মোট ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন তাঁদের ভোটাধিকার ফিরে পেয়েছেন। এর ফলে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম। আর কোনও বিধানসভায় কত নাম বাদ পড়েছে সেই তথ্য হাতে এল কলকাতা টিভি’র হাতে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888