Saturday, April 11, 2026
HomeScroll‘রাষ্ট্রপতির অপমান’ ইস্যুকে হাতিয়ার করে আদিবাসী ভোট ভিক্ষা অমিত শাহের

‘রাষ্ট্রপতির অপমান’ ইস্যুকে হাতিয়ার করে আদিবাসী ভোট ভিক্ষা অমিত শাহের

জনজাতি কন্যা দেশের সর্বোচ্চ পদে বসুক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মানতে পারছেন না

ওয়েবডেস্ক-  জোর কদমে ভোট প্রচার। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন রণহুঙ্কার দিচ্ছেন, তখন অপরদিকে তৃণমূল সরকারকে জোট বেঁধে আক্রমণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)  থেকে অমিত শাহ (Amit Shah) ।

এদিন ভোটের ময়দানে ফের রাষ্ট্রপতি প্রসঙ্গকে সামনে এনে বাঁকুড়ার (Bakura)  ছাতনা (Chhatna) থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অমিত শাহ। জঙ্গলমহলে আদিবাসী ভোটব্যাঙ্ক ধরে রাখতে ‘রাষ্ট্রপতির অপমান’ ইস্যুকে ফের একবার সামনে আনলেন শাহ।

শনিবার বাঁকুড়ার ছাতনায় জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুর চড়িয়ে বলেন, জনজাতি কন্যা দেশের সর্বোচ্চ পদে বসুক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না। এই ভোটে জনজাতির মেয়ে দ্রোপদীর অপমানের বদলা নিতে হবে’। মোদি সরকার জনজাতিদের প্রতি দরদী মনোভাবাপন্ন এই কথা বোঝাতে চেয়ে অমিত শাহে বক্তব্য, কেই জনজাতির কাউকে রাষ্ট্রপতি করেনি।

স্বাধীনতার ৭৫ বছর পর মোদিজি সাঁওতাল বোন দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) রাষ্ট্রপতি করে তাঁদের সম্মান জানিয়েছেন।” এই প্রসঙ্গের জের ধরে বাংলার শাসকদলের দিকে আঙুল তুলে তিনি বলেন, রাষ্ট্রপতি যখন জনজাতি ভাই-বোনদের সঙ্গে দেখা করতে বাংলায় এসেছিলেন, তখন মমতাদিদি তাঁকে প্রতি পদে অপমান করেছেন।  শাহের মন্তব্য, উনি সহ্য করতে পারেন না যে এক জন গরীব ঘরের জনজাতি কন্যা দেশের রাষ্ট্রপতি হয়েছেন’।

আরও পড়ুন-  ‘ভোটের পর হিসাব নেব’ ওন্দা থেকে তৃণমূলকে নিশানা শাহর

বিতর্কের মূলে রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর। আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে অংশ নিতে এসে দ্রৌপদী মুর্মু প্রশাসনের বিরুদ্ধে প্রোটোকল নিয়ে সরব হয়েছিলেন। মঞ্চ থেকেই তিনি বলেন, প্রশাসনের মনে কী চলছে আমি জানি না। ওরা বলেছিল অনুষ্ঠান করার জায়গা নেই, অথচ এখানে তো ৫ লক্ষ লোক ধরে যায়!” মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ছোট বোন’ সম্বোধন করে রাষ্ট্রপতি বলেছিলেন, আমিও বাংলার মেয়ে, জানি না আমার উপর কিসের রাগ। আমাকে বাংলায় আসতে দেওয়া হয় না’। আদিবাসীদের সরকারি সুযোগ-সুবিধা পাওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু।

রাষ্ট্রপতির এই মন্তব্যের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়ে বলেছিলেন, মনে হচ্ছে আপনি বিজেপির ফাঁদে পড়েছেন। বিজেপির পরামর্শে ভোটের সময় রাজনীতি করবেন না।”

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto