Sunday, June 14, 2026
HomeScrollরেকর্ড ভাঙল ২০২৬! ২০১১-র ‘পরিবর্তন’কেও ছাপাল ভোটের হার
West Bengal Assembly Election 2026

রেকর্ড ভাঙল ২০২৬! ২০১১-র ‘পরিবর্তন’কেও ছাপাল ভোটের হার

‘পরিবর্তনের’ সেই নির্বাচনে ভোট পড়েছিল ৮৪.৩৩ শতাংশ

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) এ বার নজিরবিহীন ভোটদান। বিকেল ৫টা পর্যন্তই ২০১১ সালের ঐতিহাসিক ‘পরিবর্তন’-এর রেকর্ড ভেঙে দিল ২০২৬-এর ভোট।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮৯.৯৯ শতাংশ। দু’দফা মিলিয়ে সেই হার পৌঁছে গিয়েছে ৯১.৬৮ শতাংশে, যা ইতিমধ্যেই ২০১১ সালের মোট ভোটদানের হার (৮৪.৩৩ শতাংশ)-কে ছাপিয়ে গিয়েছে। ভোট শেষ হতে তখনও এক ঘণ্টা বাকি, ফলে এই হার আরও বাড়ারই সম্ভাবনা।

আরও পড়ুন: মহিলাদের উপরে লাঠিচার্জের অভিযোগ বাহিনীর বিরুদ্ধে! চাঞ্চল্য মন্তেশ্বরে

দ্বিতীয় দফায় মোট ভোটার ছিলেন ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজারের বেশি। তার মধ্যে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিয়েছেন প্রায় ২ কোটি ৮৯ লক্ষেরও বেশি মানুষ। অন্যদিকে, দু’দফা মিলিয়ে রাজ্যে ইতিমধ্যেই ৬ কোটি ২৫ লক্ষের বেশি ভোট পড়ে গিয়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা প্রায় ৬ কোটি ৮২ লক্ষ।

প্রথম দফাতেও ভোটের হার ছিল নজরকাড়া ৫টা পর্যন্ত ৮৯.৯৩ শতাংশ এবং চূড়ান্ত হিসাবে ৯৩.১৩ শতাংশ। সেই নিরিখে দ্বিতীয় দফাও পিছিয়ে নেই, বরং সার্বিক হিসাবে রাজ্যজুড়ে ভোটের হার নতুন ইতিহাস গড়ার পথে। উল্লেখ্য, ভোট শেষের আগেই স্পষ্ট, ২০২৬-এর নির্বাচন অংশগ্রহণের নিরিখে বাংলার ভোট-ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করতে চলেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d