Sunday, June 14, 2026
HomeScrollফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বড় অভিযোগ তৃণমূলের
TMC

ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বড় অভিযোগ তৃণমূলের

এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী এজেন্ট দিলীপ মল্লিক

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের (TMC) নির্বাচনী এজেন্টের ভাইকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী এজেন্ট দিলীপ মল্লিক।

অভিযোগ, দক্ষিণ শ্রীরামপুরে এদিন দিলীপ মল্লিকের বাড়ির ভিতরে বসেছিল দিলীপ মল্লিকের সম্পর্কে ভাই কৃষ্ণ রায়। তখন তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী (Central Force) জওয়ানরা ব্যপক মাকধর করেন বলে অভিযোগ। এমনটা করে এলাকায় বাহিনী উত্তেজনার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের নির্বাচনী এজেন্ট।

আরও খবর : আউসগ্রামে তৃণমূল কর্মীদের উপর কেন্দ্রীয় বাহিনীর হামলা

এ নিয়ে কৃষ্ণ রায় বলেন, “বাড়ির ভিতরে তিনজন বসে গল্প করছিলাম। হঠাৎই কেন্দ্রীয় বাহিনী এসে ঘরের মধ্যে ভিতরে যেতে বলে। বাড়ির ভেতরে আছি ঘরে কেন ঢুকবো? এই প্রশ্ন করতে হঠাৎই কলাট ধরে টেনে নিয়ে গিয়ে মারধর শুরু করে।” এর পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তর্ক বিতর্ক হয় বলে খবর। তিনি আরও জানান, রাজ্য পুলিশ (Police) জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে আবার ছেড়ে দেয়। এই ঘটনা নিয়ে তিনি বলেন, “এই রাজ্যে বাড়িতেও কি বসে থাকা যাবে না?”

অন্যদিকে দিলীপ মল্লিক এই ঘটনা নিয়ে বলেন, “নির্বাচন কমিশনকে ব্যবহার করে যে ভাবে তারা রাজনীতি করেছে তার আমরা নিন্দা করছি। এলাকায় একটা উত্তেজনা সৃষ্টি করে মানুষের মনে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে তারা।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d