Monday, June 15, 2026
HomeScrollExit Poll নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়, এ কী বললেন?
Mamata Banerjee

Exit Poll নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়, এ কী বললেন?

বুথ ফেরত সমীক্ষা নিয়েও বড় দাবি করলেন মমতা

ওয়েব ডেস্ক : ইভিএমে কারচুপি হতে পারে। বৃহস্পতিবার এক ভিডিয়ো বার্তায় জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পরেই রাত ৮টা নাগাদ নিজে পৌঁছে গিয়েছিলেন শাখাওয়াত মেমোরিয়াল স্কুল অর্থাৎ স্ট্রংরুমে। ৪ ঘণ্টা পর সেখান থেকে বেরিয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। সেখান থেকে বেরিয়ে একাধিক অভিযোগ করেছেন তিনি। সঙ্গে বুথ ফেরত সমীক্ষা (Exit Poll) নিয়েও বড় দাবি করলেন তিনি।

মমতা (Mamata Banerjee) এদিন বলেন, ‘‘বুধবার দুপুর ১টায় সব সংবাদমাধ্যমকে (বিজেপি) বলেছে, ওদের নিয়মে সমীক্ষা করতে হবে। ২০১৬ সালে সমীক্ষার ফলে ওরা মন্ত্রক গড়ে দিয়েছিল! ২০২১ সালে তৃণমূলকে ১১৫ আসন দিয়েছিল! ’’

আরও খবর : ৪ ঘণ্টা পর স্ট্রংরুম থেকে বেরলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মূলত, বাংলায় ভোট শেষ হওয়ার পর বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় দেখানো হচ্ছে বঙ্গ নির্বাচন জিততে চলেছে বিজেপি। তবে এই সমীক্ষার সঙ্গে সহমত নয় তৃণমূল। ফলাফল যে অন্যরকম হবে তা জানিয়েছেন তৃণমূলের অনেক নেতারা। এবার মমতা (Mamata Banerjee) অভিযোগ করেছেন, বিজেপি সব সংবাদমাধ্যমকে বলেছে, ওদের নিয়মে সমীক্ষা করতে হবে।

বৃহস্পতিবার রাতেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। সেখানে গিয়েছিলেন বন্দর বিধানসভার তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমও। স্ট্রংরুম পর্যবেক্ষণের পরে মমতা তৃণমূল প্রার্থীদের রাত জেগে পাহারা দেওয়ার বার্তা দিয়েছেন। সঙ্গে বুথ ফেরত সমীক্ষা নিয়েও বড় দাবি করেছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO