Tuesday, June 30, 2026
HomeScrollবাংলা-সহ ৫ রাজ্য থেকে তুলে নেওয়া হল নির্বাচনী বিধি
Election Commission

বাংলা-সহ ৫ রাজ্য থেকে তুলে নেওয়া হল নির্বাচনী বিধি

আদর্শ আচরণবিধি বলবৎ থাকবে রাজ্যের ফলতায়

ওয়েব ডেস্ক: ৪ রাজ্য এবং কেন্দ্রশাসিত পুদুচেরিতে আদর্শ আচরণবিধি (Code Of Conduct) তুলে নিল নির্বাচন কমিশন (Election Commission)। তবে আদর্শ আচরণবিধি বলবৎ থাকবে ফলতা আসনে। কমিশন জানিয়েছে, একমাত্র পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভায় এমসিসি কার্যকর থাকবে। কারণ ওই আসনে সমস্ত ভোট বাতিল হয়ে গিয়েছে। ২১ মে পুনর্নির্বাচন হবে সেখানে। ২৪ মে ফল ঘোষণা। লোকভবনে গিয়ে রাজ্যপালের কাছে ২৯৩ আসনের জয়ীদের তালিকা অর্থাৎ গেজেট দিয়ে এসেছেন সিইও মনোজ আগরওয়াল। বৃহস্পতিবার ভারতীয় নির্বাচন কমিশনের তরফে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গত ১৫ মার্চ ভোট ঘোষণা হয়েছিল পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে। ওই দিন থেকে আদর্শ নির্বাচনবিধি বলবৎ হয়ে যায়। গত ৪ মে ভোটের ফল প্রকাশিত হয়েছে। তাই এই চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এমসিসি তুলে নিল কমিশন। কমিশন জানিয়েছে, একমাত্র পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভায় এমসিসি কার্যকর থাকবে। কারণ ওই আসনে সমস্ত ভোট বাতিল হয়ে গিয়েছে। ২১ মে পুনর্নির্বাচন হবে সেখানে। ২৪ মে ফল ঘোষণা হবে। তাই আপাতত ওই কেন্দ্রের জন্য আদর্শ আচরণবিধি কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কমিশন।এই চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ছাড়াও গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে কয়েকটি আসনে উপনির্বাচন ছিল। সেই কেন্দ্রগুলিতেও আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর ছিল। এ বার সেখান থেকেও বিধি তুলে নেওয়া হল বলে জানিয়েছে কমিশন।

আরও পড়ুন: সন্ত্রাসবাদীদের রেহাই নেই… ‘সিঁদুর’ বর্ষপূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO