HomeScroll‘ডু অর ডাই’ ম্যাচে DC-র মুখোমুখি KKR! প্লে-অফের দৌড়ে টিকে থাকতে কী...
KKR vs DC

‘ডু অর ডাই’ ম্যাচে DC-র মুখোমুখি KKR! প্লে-অফের দৌড়ে টিকে থাকতে কী পরিকল্পনা নাইটদের

রিঙ্কুদের টক্কর দিতে তৈরি দিল্লি, তবে সাম্প্রতিক ফর্ম কিছুটা এগিয়ে রাখছে কলকাতাকে

ওয়েব ডেস্ক: জমে উঠছে আইপিএল (IPL 2026)। পয়েন্ট টেবিলের মাঝামাঝি থাকা দলগুলোর কাছে এখন প্রতিটি ম্যাচই কার্যত বাঁচা-মরার লড়াই। একটি ম্যাচে পয়েন্ট হাতছাড়া মানেই প্লে-অফের (Play Offs) স্বপ্ন প্রায় শেষ। সেই আবহেই শুক্রবার অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বর্তমানে পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে দিল্লি। ঠিক নীচেই রয়েছে কেকেআর। ফলে দুই দলের কাছেই আর ভুল করার সুযোগ নেই।

তবে সাম্প্রতিক ফর্ম কিছুটা এগিয়ে রাখছে কলকাতাকে। মরশুমের শুরুতে টানা ব্যর্থতার পর ঘুরে দাঁড়িয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা। শেষ তিন ম্যাচেই জয় পেয়েছে কেকেআর, এবং তিনটিতেই তারা জিতেছে রান তাড়া করে। অন্যদিকে, দিল্লির ঘরের মাঠে আগে ব্যাটিংয়ের অভিজ্ঞতা সুখকর নয়। শেষ তিন ম্যাচে প্রথমে ব্যাট করে হারতে হয়েছে তাদের। এর মধ্যে রয়েছে ২৬৪ রান তুলেও ম্যাচ না জেতার হতাশা, আবার মাত্র ৭৫ রানে অলআউট হয়ে যাওয়ার লজ্জাও।

আরও পড়ুন: ব্যাটারদের স্বর্গ, বোলারদের দুঃস্বপ্ন! IPL-এর পিচ নিয়ে উঠছে বড় প্রশ্ন

এদিকে কোটলার পরিসংখ্যানও বলছে, এখানে রান তাড়া করাই তুলনামূলক নিরাপদ। এ মরশুমে এই মাঠে পাঁচ ম্যাচের মধ্যে চারবারই জিতেছে পরে ব্যাট করা দল। একমাত্র ব্যতিক্রম ম্যাচেও শেষ দুই বলে মাত্র দুই রান তুলতে পারেনি দিল্লি। ফলে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

দিল্লি শিবির সূত্রে খবর, কেকেআরের বিরুদ্ধে অপেক্ষাকৃত ব্যাটিং সহায়ক উইকেটেই ম্যাচ আয়োজন হতে পারে। সম্প্রতি এই মাঠের ৬ নম্বর পিচে দুই ইনিংস মিলিয়ে উঠেছিল ৫২৯ রান। মূলত স্পিনের বিরুদ্ধে দিল্লির ব্যাটারদের দুর্বলতা ঢাকতেই এমন পরিকল্পনা। কেএল রাহুলদের স্পিন-বিরোধী সমস্যা স্পষ্ট হয়েছে সাম্প্রতিক ম্যাচগুলোতে। উপরন্তু, দলের দুই প্রধান স্পিনার কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলও এখন ছন্দে নেই। ফলে ফর্মে ফেরা সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর মোকাবিলায় ব্যাটিং স্বর্গ পিচেই ভরসা রাখতে চাইছে দিল্লি ম্যানেজমেন্ট। অন্যদিকে, কেকেআর শিবিরে এখন আত্মবিশ্বাসের পারদ ঊর্ধ্বমুখী।

কেকেআরের বোলিং বিভাগ সাম্প্রতিক সময়ে অনেকটাই ধারালো হয়েছে। তবে ব্যাটিংয়ে এখনও পুরো স্বস্তি নেই। রিঙ্কু সিং ফর্মে ফিরলেও টপ অর্ডারে ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশীদের ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে দলকে। শেষ তিন ম্যাচে মূলত বোলিং এবং রিঙ্কুর ব্যাটই জয় এনে দিয়েছে নাইটদের।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News