ওয়েব ডেস্ক : বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে আজকের ম্যাচ জিততেই হবে অজিঙ্ক রাহানেদের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেকেআরের সম্ভাব্য একাদশ (KKR’s probable playing XI) কী হবে? তা নিয়ে কেকেআর শিবিরে রয়েছে উদ্বেগ।
আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে বরুণ চক্রবর্তীর খেলার সম্ভাবনা কম। কারণ চোটের কারণে আগের ম্যাচেও খেলতে পারেননি। অন্যদিকে গুজরাত টাইটান্স ম্যাচে প্রথমবার মাঠে নেমেছিলেন মাথিশা পাথিরানা। কিন্তু চোটের কারণে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। ফলে আজ তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। ফলে এই পরিস্থিতিতে প্রথম একাদশ বাছা কেকেআরের কাছে কাঠিন হয়ে পড়েছে।
আরও খবর : ফের নতুন রেকর্ড তৈরি করলেন বৈভব সূর্যবংশী
এদিনের ম্যাচে ওপেন করবেন অধিনায়ক অজিঙ্ক রাহানে ও ফিন অ্যালন। নিউ জিল্যান্ডের ব্যাটার দারুণ ফর্মে রয়েছেন। তিন নম্বরে নামবেন অঙ্গকৃশ রঘুবংশী। তিনিও গত ম্যাচে ভালো পারফর্ম করেছেন। চার নম্বরে নামবেন ক্যামেরন গ্রিন। পাঁচে খেলবেন রভম্যান পাওয়াল। ছয় ও সাত নম্বরে থাকবেন মণীশ পাণ্ডে ও রিঙ্কু সিং। আর আট নম্বরেও নিশ্চিত সুনীল নারিন।
আর বোলারদের মধ্যে এদিন থাকতে পারেন অনুকূল রায়, সৌরভ দুবে এবং কার্তিক ত্যাগী। আর ইমপ্যাক্ট হিসেবে থাকতে পারেন বৈভব অরোরা। এদিকে দলে রয়েছেন উমরান মালিকও। তবে তাঁর খেলার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। তবে আজ দেখার বিষয় কেমন হবে কেকেআরের (KKR) সম্ভাব্য একাদশ? আর আজ ম্যাচ তারা জিততে পারে কি না।
কেকেআরের সম্ভাব্য একাদশ
অজিঙ্ক রাহানে, ফিন অ্যালন, অঙ্গকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়াল, মণীশ পাণ্ডে, রিঙ্কু সিং, সুনীল নারিন, অনুকূল রায়, সৌরভ দুবে, কার্তিক ত্যাগী। বৈভব অরোরা (ইমপ্যাক্ট পলেয়ার)
দেখুন অন্য খবর :







